প্রদর্শনী ম্যাচে পরাজিত ভারত

আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচে লজ্জাজনক হার ভারতীয় ফুটবল দলের। কোচিতে প্যালেস্টাইনের কাছে ২-৪ গোলে হেরে গেল কোয়েভারম্যানসের দল। নেহরু কাপ জয়ের পর জাতীয় দলের জার্সিতে এটাই ছিল মেহতাবদের প্রথম ম্যাচ। তাই সুনীল ছেত্রীদের ঘিরে বিজয়নের শহরে উত্তেজনা ছিল তুঙ্গে।

রোনাল্ডোর ক্লাবে সুনীল ছেত্রী

ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস। পর্তুগালের চ্যাম্পিয়ন ক্লাব স্পোর্টিং লিসবনের `বি` দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সুনীল ছেত্রী। রোনাল্ডো, নানিদের ক্লাব স্পোর্টিং লিসবনের ভাইস প্রেসিডেন্ট সুনীলের হাতে ক্লাবের জার্সি তুলে দেন। আপ্লুত সুনীল জানান, এই সুযোগকে কাজে লাগাতে বদ্ধপরিকর তিনি।