জেলে মুন্নাভাইয়ের দিনলিপি

খলনায়ক থেকে মুন্নাভাই। দীর্ঘ ২০ বছরে বদলে গেছে অনেক কিছু। কখনও ভাইগিরি, কখনও গান্ধীগিরি। এইভাবেই এতদিন জীবন কাটিয়েছেন সঞ্জুবাবা। কিন্তু অবশেষে কঠোর বাস্তবের মুখোমুখি তিনি। ১৬ মে ২০১৩-র রাত থেকে আগামী সাড়ে তিন বছর গরাদের পিছনে কাটবে তাঁর। মেনে চলতে হবে জেলের সব নিয়মকানুন। কেমন হবে তাঁর রোজকার জীবন?

সঞ্জয়ের জন্য অতিথি আপ্যায়ন নয়

সুপ্রিম কোর্টের দেওয়া সময় শেষে আজ টাডা আদালতে আত্মসমর্পণ করলেন সঞ্জয় দত্ত। আত্মসমর্পণ প্রক্রিয়া সমাপ্ত হলেই তাঁকে নিয়ে যাওয়া হবে পুণের ইয়েরওয়াড়া জেলে। সেখানেই আগামী তিন বছর থাকতে হবে মুন্নাভাইকে। কেমন থাকবেন জেলে তিনি? বলিউড অভিনেতার জন্য কি অপেক্ষা করছে বিশেষ খাতির না কি আর পাঁচজনের মতই থাকবেন তিনি? পুণের জেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, সঞ্জয়ের জন্য কোনও বিশেষ ব্যবস্থা থাকবে না জেলে।

তলওয়ার দম্পতির আর্জি খারিজ শীর্ষ আদালতে

নয়ডার জোড়া খুন মামলায় রাজেশ ও নূপুর তলওয়ারের আবেদন শুনতে চাইল না সুপ্রিম কোর্ট। এই মামলায় ১৪ জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের

প্রাণনাশের হুমকির জেরে সরাসরি জেলে যাওয়ার আবেদন মুন্না ভাইয়ের

১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণের ঘটনায় অন্যতম দোষী সব্যস্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত মঙ্গলবার টাডা আদালতে অভিযোগ করলেন বিভিন্ন জঙ্গী গোষ্ঠী ক্রমাগত তাঁর প্রাণনাশের হুমকি দিচ্ছে। টাডা আদালতের বিচারক জিএ সানাপের কাছে দক্ষিণ মুম্বইয়ের বিশেষ আদালতের বদলে তিনি পুনের ইয়েরওয়াদা জেলে সরাসরি আত্মসমর্পণের অনুমতি চাইলেন। 

সুপ্রিমকোর্টের মন্তব্যে রুষ্ট কংগ্রেস

কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে `তোতাপাখি` কটাক্ষ করায় সুপ্রিমকোর্টকে কড়া প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সেইসঙ্গে সেন্টার এডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালেরও সমালোচনা করেছেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আই বি কে `মুরগী` আক্ষা দিয়ছিল সিএটি।

জগন রেড্ডির জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে জামিন খারিজ হয়ে যাওয়ায় আরও চার মাস জেলের ভিতরেই থাকতে হবে জগণ মোহন রেড্ডিকে। হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে বছর খানেক আগে রেড্ডিকে গ্রেফতার করে সিবিআই।

সিবিআই `তোতাপাখি`, কটাক্ষ সুপ্রিমকোর্টের

কয়লা কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হলফনামা খতিয়ে দেখল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্মিনী কুমারকে রিপোর্ট দেখানোর প্রসঙ্গে সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করে সুপ্রিমকোর্ট বলে,``সিবিআইয়ের প্রভু অনেকেই। মালিকের সুরেই সিবিআই খাঁচার বন্দি তোতার বুলি আওড়ায়।"

সিবিআই স্বশাসিত নয়, মন্তব্য রঞ্জিত সিনহার

সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলায়, কেন্দ্রীয় সরকার যখন চরম অস্বস্তিতে, তখনই বিস্ফোরক মন্তব্যে বিতর্ক বাড়ালেন খোদ সিবিআই প্রধান। তাঁর মন্তব্য, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্বশাসিত নয়। তাঁরা সরকারের অধীনেই কাজ করেন। গোটা ঘটনায় বিরোধীদের প্রবল চাপের মুখে সরে দাঁডাতে হতে পারে কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমারকে।

সিবিআইকে তোপ সুপ্রিম কোর্টের

কয়লা ব্লক কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আজ শুনানির সময় সিবিআইয়ের দাখিল করা হলফনামা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত।