পঞ্চায়েত ভোটের প্রচারে দেখা হবে না রাজনৈতিক রং, নির্দেশ কমিশনের

পঞ্চায়েত ভোটের প্রচারে, সভা করার অনুমতি দেওয়ার সময় রাজনৈতিক রং যেন দেখা না হয়। মনোনয়ন পত্র দাখিলের সময় গণ্ডগোলের অভিযোগ পেলেও দ্রুত ব্যবস্থা নিতে হবে। দক্ষিণবঙ্গের আটটি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের।

আইনি লড়াইয়ের সেকেন্ড ইনিংস খেলতে প্রস্তুত দু`পক্ষই

হাইকোর্টের পর পঞ্চায়েত লড়াই এবার ডিভিশন বেঞ্চে। আগামিকালই হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানাতে চলেছে রাজ্য সরকার। তার আগে আইনি লড়াইয়ের প্রস্তুতি চূড়ান্ত করতে আইনজীবীদের সঙ্গে আজ দফায় দফায় বৈঠক করল  সরকার ও কমিশন দুপক্ষই। পঞ্চায়েত মামলা নিয়ে শুক্রবার হাইকোর্টের রায়ের পরই ডিভিশন বেঞ্চে আবেদন করার সিদ্ধান্ত জানিয়ে দেন পঞ্চায়েত মন্ত্রী।  

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী? বিতর্ক এখন আদালতে

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, সেই বিতর্ক এখন আদালতে। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন পুলিসি ব্যবস্থা নিয়ে তথ্য এবং পাল্টা তথ্য হাজির করেছে। দুই তথ্য থেকেই পরিষ্কার, শুধু রাজ্য পুলিস দিয়ে পঞ্চায়েত নির্বাচন হলে প্রতি বুথে একজন পুলিসকর্মী রাখাও সম্ভব কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

নজিরবিহীন জটিলতা, আইনি পথের সওয়ারি নির্বাচন কমিশন

পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে যাচ্ছে নির্বাচন কমিশন। সোম অথবা মঙ্গলবার আদালতে মামলা দায়ের করতে চলেছে কমিশন। সোমবারই রাজ্যের চিঠির জবাব দেবে কমিশন। এর আগে তৃণমূলের তরফ থেকে মুকুল রায়ের প্রচ্ছন্ন হুমকির পরেও আজ বিজ্ঞপ্তি জারি করেনি কমিশন। ফলে ২৬, ৩০ এপ্রিল ভোটের সম্ভাবনা কার্যত নেই। নির্বাচন অমিশনের নিয়ম অনুয়ায়ী ভোটের ২৮ থেকে ৩৫ দিন আগে বিজ্ঞপ্তি জারি করতে হয় কমিশনকে। নিয়ম মেনে ২৬ তারিখ ভোট করতে হলে আজই বিজ্ঞপ্তি জারির শেষ দিন ছিল। ফলে আজ কমিশন বিজ্ঞপ্তি জারি না করায় রাজ্য সরকারের ঘোষিত নির্ঘণ্ট মেনে ভোট করা কার্যত অসম্ভব। 

পঞ্চায়ত ভোটের বিজ্ঞপ্তি আজ জারি করছে না কমিশন

পঞ্চায়েত ভোট নিয়ে জট এখনও কাটল না। পঞ্চায়ত ভোটের বিজ্ঞপ্তি আজ জারি করছে না রাজ্য নির্বাচন কমিশন। বরং, বেশ কয়েকটি প্রশ্নের উত্তর চেয়ে রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি পাঠাচ্ছে কমিশন।

রাজ্যকে ১১ পাতার চিঠি, আগামিকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে কমিশন

রাজ্য সরকারকে ১১ পাতার চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের দফতর থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে মহাকরণে পঞ্চায়েতের প্রিন্সিপ্যাল সেক্রেটারির কাছে। কমিশনের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান হয়। এগারো পাতার এই চিঠিতে ৪৩-এর ২ ধারা অনুযায়ী নিজেদের বক্তব্য পেশ করেছে কমিশন। রাজ্যের প্রত্যুত্তরের উপর ভিত্তি করেই নিজেদের সিদ্ধান্ত জানাবে কমিশন।

কমিশনকে অগ্রাহ্য করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা রাজ্যের

সুষ্ঠু এবং অবাধে পঞ্চায়েত ভোট করার জন্য রাজ্য নির্বাচন কমিশন যে যে প্রস্তাব পাঠিয়েছিল তার কোনটাই মানল না সরকার। ২৬ এবং ৩০ এপ্রিল দুদফায় নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে শুক্রবার কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। বুথ পাহারার জন্য ভিনরাজ্য থেকে সশস্ত্র পুলিস আনা হলেও, কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। 

রাজ্যে পঞ্চায়েত ভোট ২৬ ও ৩০ এপ্রিল: সুব্রত

রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাব অগ্রাহ্য করে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল রাজ্য সরকার। ২৬ ও ৩০ এপ্রিল দু`দফায় ভোটের প্রস্তাব দিল রাজ্য। এই মর্মে আজই রাজ্য নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির ঘোষণা অনুযায়ী, বুথে কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাবও মানছে না রাজ্য সরকার। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে ৩০ এপ্রিল। বাকি জেলাগুলিতে ভোট হবে ২৬ এপ্রিল। সিপিআইএম জানিয়েছে, নির্বাচন কমিশনের ঘোষণা শুনেই তারা এব্যাপারে মন্তব্য করবে। কংগ্রেসের মতে,  রাজ্যের এই ঘোষণা প্রহসন। 

কমিশনকে চিঠি দিতে রাতেই বৈঠকে বসছেন সুব্রত

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের মনোভাবে অনড় রাজ্য সরকার। এপ্রিলের শেষ সপ্তাহে দু`দিনে পঞ্চায়েত ভোট চেয়ে দুএকদিনের মধ্যেই কমিশনকে চিঠি দিচ্ছে রাজ্য সরকার। ভোটের নিরাপত্তার জন্য পাঁচ রাজ্য থেকে পুলিসকর্মী আনার সুপারিশ করা হবে।  আজ রাতেই তৈরি হয়ে যাবে কমিশনকে পাঠানের জন্য চিঠি। সেই উদ্দেশ্যে রাতেই বৈঠকে বসছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। মহাকরণ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এখন দেখার সংঘাত কাটিয়ে উঠে কবে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত রাজ্য পঞ্চায়েত নির্বাচন।