আল আমিনে সাসপেন্ড চার শিক্ষিকা, কাঠগড়ায় সুলতান

একই অভিযোগে এবার দুধরনের শাস্তির অভিযোগ উঠল মিল্লি আল আমিন মিশন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তৃণমূল সাংসদ সুলতান আহমেদের নেতৃত্বাধীন কলেজের পরিচালন সমিতি রবিবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ চার শিক্ষিকাকে মারধর করার অপরাধে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। যদিও একই অপরাধে অভিযুক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শুধু শোকজ করা হয়েছে।  সুলতান আহমেদের বিরুদ্ধে এর আগে প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সে কারণেই শাস্তিদানে এই বিভাজন।