গড়বেতায় আক্রান্ত সিপিআইএম, অভিযোগের নিশানায় তৃণমূল
পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। আজ স্থানীয় সিপিআইএম নেতা কিরীটী হাজরার বাড়িতে হামলা চালানো হয়। আহত হন পরিবারের তিন সদস্য। অভিযোগের তির তৃণমূলের দিকে। গতকাল, মূল্যবৃদ্ধির প্রতিবাদে গড়বেতায় মিছিল করে সিপিআইএম। এরপর, রাত থেকেই দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা শুরু হয়। সিপিআইএম নেতাদের অভিযোগ, তাঁদের কর্মীদের ভয় দেখাতেই আক্রমণ শুরু করেছে শাসকদল। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।