সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করুক কেন্দ্র, দাবি বামেদের

সারদা চিটফান্ড কাণ্ডে সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করুক কেন্দ্র। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আর্জি জানাল বাম প্রতিনিধি দল। বৃহস্পতিবার দিল্লিতে রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, "সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করে আমনতকারীদের টাকা ফেরত দিতে হবে।" এ বিষয়ে হস্তক্ষেপ করা কেন্দ্রে দায়িত্ব। তিনি আরও বলেন, "ক্ষুদ্র সঞ্চয় স্কিমে এজেন্টের কমিশন বাড়ালে উৎসাহ বাড়বে তাঁদের। এই দাবিই জানিয়েছি আমরা।"

বিরোধীদের অধিকার খর্ব করতে সরকার, অভিযোগ সূর্যকান্তর

চিটফান্ড বিল ইস্যুতে বিধানসভায় আলোচনার সময় কমিয়ে, বিরোধীদের অধিকার খর্ব করতে চাইছে রাজ্য সরকার। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র আজ এই অভিযোগ করেন। তিনি বলেন, বিল নিয়ে চার ঘণ্টা এবং মোশন নিয়ে এক ঘণ্টা আলোচনার দাবি জানিয়েছে বামেরা। কিন্তু সরকারপক্ষ তা কমিয়ে দেড় ঘণ্টায় নামাতে চাইছে।

সন্তোষকে দেখতে গেলেন সূর্যকান্ত

উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি পৌঁছে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বৈঠকে ছিলেন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকারসহ জেলার শীর্ষ বাম নেতারা। বৈঠক শেষে অসুস্থ এসএফআই নেতা সন্তোষ সাহানিকে দেখতে উত্তরবঙ্গ মেডিক্যালে যান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। পুলিস হেফাজতে হাসপাতালে থাকাকালীন পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়েছিল সন্তোষ সাহানিকে।

নিন্দা বুদ্ধদেবের, শান্ত থাকার আবেদন সূর্যর

দিল্লিতে বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভের মুখে পড়েন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ এক বিবৃতি জারি করে বুদ্ধবাবু জানান, "কোন রাজনীতি থেকে এমন ঘটনা ঘটিয়েছে জানি না। এটা ভুল রাজনীতি, কেউ এটাকে সমর্থন করবে না।"

মমতার দিল্লি যাত্রা, অন্য সমীকরণ খুঁজছেন বিরোধীরা

রাজ্য বঞ্চানর শিকার। তাই দিল্লিতে বিচার চাইতে গেছেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যের আর্থিক দাবিদাওয়াই কি মুখ্যমন্ত্রীর রাজধানী সফরের একমাত্র উদ্দেশ্য? রাজনৈতিক মহলের ধারনা সফরের পিছনে রাজনৈতিক সমীকরণও রয়েছে।

কোথাও দেরিতে পৌঁছল প্রশ্ন, অনেকে পরীক্ষা দিলেন অ্যাডমিট ছাড়াই

উচ্চমাধ্যমিকের প্রথম দিনেই বিভ্রাট। উত্তর ২৪ পরগনার খড়দায় শিবনাথ স্কুলে ওড়িয়া প্রশ্নপত্র পৌঁছল প্রায় দেড় ঘণ্টা দেরিতে। খড়দহ উপেন্দ্র ভঞ্জ হাইস্কুলের ১৩৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছেন এই কেন্দ্রে। পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, প্রশ্নপত্র সঠিক সময়েই এসেছে। তবে নতুন সিলেবাসের বদলে পুরনো সিলেবাসের প্রশ্নপত্র এসেছে। ওড়িয়া ভাষার কোনও শিক্ষক না থাকার জন্যই এমন ঘটনা বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। স্কুলগেটে তালা দিয়ে দেওয়া হয়। মোতায়েন করা হয়েছে পুলিস।

প্রার্থী হবেন একজনই, কর্মীদের কড়া বার্তা মমতার

পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী মনোনয়নে দলে প্রবল ক্ষোভ বিক্ষোভের আন্দাজ করে  দলীয় কর্মীদের  কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, "প্রার্থী হবেন একজনই।" দলে অসন্তোষ এড়াতে দলীয় কর্মীদের ঐক্যে ওপরও জোর দেন তিনি। 

`সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ`, বিরোধিতায় সরব সূর্য

ধর্মঘটের বিরোধিতায় রাজ্য সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ধর্মঘট শ্রমিকদের সাংবিধানিক অধিকার। এভাবে ধর্মঘটের বিরোধিতা করা সংবিধান বিরোধী।

সূর্যকান্তকেও আইনি নোটিস তৃণমূলের

প্রাক্তন মুখ্যমন্ত্রীর পর এবার বিরোধী দলনেতা। বুদ্ধদেব ভট্টাচার্যের পর এবার সূর্যকান্ত মিশ্রকে আইনি নোটিস পাঠাল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের চাপের মুখে মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মহাকরণে নিজের ছবি বিক্রির টাকার হিসেব দিলেন তিনি। শুধু তাই নয়, বিরোধীদের মুখ বন্ধ করতে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকে আইনি নোটিসও পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস।