কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াই

সব জল্পনার অবসান ঘটিয়ে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন কে সিদ্ধারামাইয়া। শুক্রবার গোপন ভোটের মাধ্যমে সিদ্ধারামাইয়াকে মুখ্যমন্ত্রী নির্বাচন করল কংগ্রেসের পরিষদীও দল। আগামী সোমবার শপথ নেবেন তিনি।

কংগ্রেসের চোখে মোদী আজ `যমরাজ`

২০০২ গুজরাত দাঙ্গা। ২০১৩-র রাজনীতি। মাঝে দশটা বছর। এই নিরিখে গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে `যমরাজ` আখ্যা দিল কংগ্রেস। হিন্দুধর্ম মতে যমরাজের সঙ্গে গুজরাত রূপকারের সমীকরণ টেনে কটাক্ষের নতুন বিতর্কের জন্ম দিল গ্র্যান্ড পার্টি।

প্রধানমন্ত্রীত্বে রুচি নেই রাহুলের

কোন রাজনৈতিক রণকৌশলে চলছেন রাহুল গান্ধী? কীভাবেই বা তিনি দেখছেন ভারতের রাজনীতিকে? ভারতের ভবিষ্যৎ নিয়ে ঠিক কতটা ভাবিত `গ্রান্ড পার্টির` বর্তমান পুরুষ। এ নিয়ে রাজনীতির প্রাণকেন্দ্রে অনেক দরকষাকষি হয় ঠিকই। যাঁরা দীর্ঘদিন ধরে গান্ধী পরিবারের রাজনীতিকে কাছ থেকে দেখে আসছে তাঁদের একধরেনর মত। আবার বিচক্ষনতার নিরিখে বর্তমান রাজনীতির বাস্তবিকতায় রাহুলকেও এগিয়ে রাখেন অনেকে। আসন্ন লকসভা নির্বাচনে লাখ টাকার প্রশ্ন, দেশের চতুর্দশ প্রধানমন্ত্রীত্বের দৌড়ে রাহুলকে কি ছাড়পত্র দেবেন মা সোনিয়া? রাহুল গান্ধী নিজে কিন্তু সবটাই দেখছেন একটু অন্য ভাবে। বলা ভাল একটু বৃহত্তর স্বার্থে। অন্তত মঙ্গলবার দলের সাংসদের সঙ্গে বৈঠকে তিনি এমনটাই জানিয়েছেন।

দিল্লি ধর্ষিতার পরিবারকে ফ্ল্যাটের প্রতিশ্রুতি সোনিয়ার

দিল্লির ধর্ষিতার পরিবারকে দ্বারকায় ফ্ল্যাট ও চাকরির প্রতিশ্রতি দিলেন সোনিয়া গান্ধী। রবিবার ধর্ষিতার ভাই এ কথা জানান। তাঁদের মায়ের অনুরোধেই সোনিয়া গান্ধী দ্বারকায় ফ্ল্যাটের ব্যবস্থা করতে উদ্যোগী হন বলে জানিয়েছেন ধর্ষিতার ভাই।

লোকপালের সংশোধনীতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভা

লোকপাল বিলে উল্লেখযোগ্য সংশোধনী আনার বিষয়ে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে রাজ্য লোকায়ুক্ত গঠনের বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ আর থাকবে না।  আসন্ন বাজেট অধিবেশনেই লোকপাল বিল পাশ করাতে সচেষ্ট কেন্দ্র।

টিআরএস নেতার গ্রেফতারিতে জোড়াল হচ্ছে তেলেঙ্গানা আন্দোলন

পৃথক রাজ্যের দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে তেলেঙ্গেনা রাষ্ট্র সমিতির নেতা কেটি রামা রাওকে গ্রেফতারের বিরোধিতায় ৩৬ ঘণ্টার অনসনে বসতে চলেছে তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটি(টিজেএসি)। তবে আন্দোলনকারীদের অনশনের অনুমতি দিতে নারাজ প্রশাসন। টিজেএসি-র তরফে জানানো হয়েছে পুলিসের রক্তচক্ষু উপেক্ষা করেই তারা অনশনে যাবেন।

বেচাল রাজনীতিতে ইতিবাচক ছোঁয়া আনতে চান রাহুল

আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসের সহসভাপতির দায়িত্ব গ্রহণ করলেন রাহুল গান্ধী। কংগ্রেসের `নম্বর টু` হয়েই তাঁর গলায় রাজনীতিতে `ইতিবাচক` দিক টানার ইঙ্গিত পাওয়া গেল। দেশের রাজনৈতিক মেজাজ যে আশু খাতে বইছে না সেটা বেশ অনুধাবন করেছেন রাহুল। সেইসঙ্গে, কথায় কথায় বিরোধীদের সমালোচনা করা থেকেও তিনি বিরত থাকবেন বলে মন্তব্য করেছেন গান্ধী পরিবারের কনিষ্ঠতম নেতা।

সোনিয়ার চিন্তায় ২০১৪, মানলেন একতা হারাচ্ছে দল

কংগ্রেসের চিন্তন শিবিরে দলীয় কর্মীদের আত্মসমালোচনার পরামর্শ দিলেন সনিয়া গান্ধী। শুক্রবার জয়পুরের বিড়লা সভাঘরে আয়োজিত শিবিরে কংগ্রেস সভানেত্রী বলেন, "দলগত ভাবে কাজ না করার জন্য বহু সুযোগ নষ্ট করেছে কংগ্রেস।" সে কারণেই গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে ক্ষমতায় আসতে পারেনি তাঁরা। যে সব রাজ্যে কংগ্রেস ক্ষমতায় নেই, সেই সব জায়গায় শক্তি বাড়ানোর জন্য দলীয় কর্মীদের এককাট্টা হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন সনিয়া গান্ধী। তাঁর বক্তব্য, দেশের মানুষের চাহিদা বাড়ছে। গভীর উপলব্ধি দিয়ে দলকে তা বুঝতে হবে।

অনুন্নয়নের প্রশ্নে মোদীকে বিঁধলেন সোনিয়া

মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। মোদীগড়ে কৃষক ও গরিব উন্নয়নে লক্ষ্যই দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন সোনিয়া। গুজরাত নির্বাচনের প্রাক্বালে শুক্রবার দক্ষিণ গুজরাতের একটি জনসভায় বক্তব্য রাখেন কংগ্রেস সভানেত্রী। কেন্দ্রীয় প্রকল্পের সাহায্যের টাকাও নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।