আইপিএলকে আনুষ্ঠানিক বিদায় সৌরভের

সমস্ত জল্পনার অবসান। শেষপর্যন্ত আইপিলকে আনুষ্ঠানিক বিদায় জানালেন সৌরভ গাঙ্গুলি। জানিয়ে দিলেন আর আইপিএল খেলছেন না তিনি। আগে থেকে একথা জানানোর কারণেই আইপিএলের নিলামে তাঁর নাম ছিল না বলে জানিয়েছেন মহারাজ। আইপিএলকে বিদায় জানানোয় কার্যত হতাশ একদা সৌরভের বাংলা দলের সতীর্থ লক্ষ্মীরতন শুক্লা। তবে ক্রিকেটীয় পরামর্শের জন্য সৌরভের সাহায্য সবসময় চান লক্ষ্মী।

কর দফতরের বিরুদ্ধে মামলা সৌরভের

পরিষেবা কর দফতরের বিরুদ্ধে মামলা করলেন সৌরভ গাঙ্গুলি। সৌরভকে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিন কোটি টাকা পরিষেবা কর ধার্য করে পরিষেবা কর দফতর। সৌরভের আইনজীবী অমিতাভ মিত্র জানিয়েছেন, অনৈতিকভাবে এই টাকা দাবি করেছে পরিষেবা কর দফতর। ২০০৬ - ১০ সাল পর্যন্ত ভারতীয় দল ও নাইট রাইডার্সে খেলার সময় বিজ্ঞাপনের প্রচার সংক্রান্ত বিষয়ে এই কর দাবি করেছে পরিষেবা কর দফতর।

সৌরভকে সরিয়ে আনা হল কুম্বলকে

বিসিসিআই-এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান পদে সৌরভ গাঙ্গুলির স্থলাভিসিক্ত হলেন অনিল কুম্বলে। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।