পারমিটবিহীন স্কুলবাস বন্ধের দাবি

পারমিটবিহীন স্কুলবাসের দৌরাত্ম্য বন্ধের দাবিতে এবার ধর্মঘটের পথে বেসরকারি স্কুলবাস মালিকদের সংগঠন। তাঁদের অভিযোগ, শহরজুড়ে লাগামছাড়া দৌরাত্ম্য চালাচ্ছে বহু পারমিটবিহীন স্কুলবাস।

শিক্ষামন্ত্রীর শিলান্যাস অনুষ্ঠান, তাই বন্ধ ২০০টি স্কুল

শিক্ষামন্ত্রীর শিলান্যাস অনুষ্ঠান। তাই রীতিমতো নোটিস দিয়ে বন্ধ রাখা হল দুশোটি প্রাথমিক স্কুল। বাড়তি ছুটি পেয়ে পড়ুয়ারা রইল বাড়িতে। শিক্ষকরা হাজিরা দিলেন শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে। আর পঠনপাঠন উঠল শিকেয়। শিক্ষার সংস্কৃতিতে নতুন নিদর্শন পেশ করল বারাসত।  

পিকনিক শেষে স্কুলেই মদের আসর বসালেন শিক্ষকরা

পিকনিকের পর রাতে স্কুলেই মদের আসর বসালেন শিক্ষকরা। গতকাল রাতে কোচবিহারের জেনকিন্স স্কুলের ঘটনা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। তৃণমূল প্রভাবিত স্কুল শিক্ষা সমিতির রাজ্য সভাপতি বিজন সাহাসহ মোট দু`জনকে গ্রেফতার  করা হলেও ধৃতদের আজ সকালে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা জেলাশাসক মোহনদাস গান্ধী।   

সরকারি নির্দেশিকা উপেক্ষা, ধর্মঘটে বন্ধ অধিকাংশ স্কুলই

মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করেই ধর্মঘটের দিন বন্ধ থাকছে রাজ্যের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। লিখিতভাবে কোনও নির্দেশিকা জারি না হলেও, অধিকাংশ স্কুল কর্তৃপক্ষই ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছে অসুবিধায় পড়লে ধর্মঘটের দিন স্কুল না আসতে।

বাগদেবীর আরাধনায়...

আজ সরস্বতী পুজো।  স্কুল থেকে বাড়ি সকাল থেকেই সর্বত্র চলছে বাগদেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দেওয়ার ভিড়। নিম হলুদ গায়ে মেখে স্নান সেরে হাজির কচিকাচারাও।

রাজ্যে স্কুলের সময়সীমা বাড়ল

বাড়ল স্কুলের সময়সীমা। শিক্ষার অধিকার আইনের জেরে এবার স্কুলে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এখন থেকে আর সাড়ে পাঁচ ঘন্টা নয়। কুড়ি মিনিট বেড়ে প্রতিদিন পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট স্কুল করতে হবে। ইতিমধ্যেই এবিষয়ে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ।

সন্তোষপুর স্কুল কাণ্ডের জের এবার উত্তর কলকাতায়

সন্তোষপুর স্কুল কাণ্ডের জের এবার উত্তর কলকাতায়।  দশ নম্বর নলীন সরকার স্ট্রিটের নারী শিক্ষা মন্দির স্কুলে। উচ্চ মাধ্যমিক টেস্টে ১২ জন অকৃতকার্য ছাত্রীকে পাশ করানোর দাবিতে  স্কুলে তালা ঝোলানোর হুমকি দিল অকৃতকার্য ছাত্রী ও তাদের অভিভাবকরা। ১৫ ডিসেম্বর স্কুল কর্তৃপক্ষ টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে বৈঠকে বসে। বৈঠকে  ৫৯ জনকে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘেরাও উঠলেও কাটল না জট

সন্তোষপুরের স্কুলে ঘেরাও তুলতে সমস্ত উত্তরপত্র স্ক্রুটিনির সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ। সংসদের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা। তাঁর মতে, সংসদের এই সিদ্ধান্তে বিপজ্জনক প্রবণতা তৈরি হবে। এদিকে ২৪ ঘণ্টার খবরের জেরে আজ দুপুরে সন্তোষপুরে স্কুলে ঘেরাও ওঠে। ঘেরাও চলে টানা ২০ ঘণ্টা।উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ২৯ জন ছাত্রী তাঁদের পাস করানোর দাবিতে গতকাল দুপুর থেকে সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ স্কুলের প্রধানশিক্ষিকাকে ঘেরাও করে রাখে।

শিক্ষকদের সাধারণ বদলির ব্যবস্থা চালু করছে রাজ্য

সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষকদের জন্য রাজ্যে চালু হতে চলেছে জেনারেল ট্রান্সফার বা সাধারণ বদলির ব্যবস্থা। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই ব্যবস্থা চালু হবে। সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দফতর। শিক্ষকদের আবেদনের ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন এই বদলির ব্যবস্থা কার্যকর করবে।