ঘেরাও উঠলেও কাটল না জট
সন্তোষপুরের স্কুলে ঘেরাও তুলতে সমস্ত উত্তরপত্র স্ক্রুটিনির সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ। সংসদের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা। তাঁর মতে, সংসদের এই সিদ্ধান্তে বিপজ্জনক প্রবণতা তৈরি হবে। এদিকে ২৪ ঘণ্টার খবরের জেরে আজ দুপুরে সন্তোষপুরে স্কুলে ঘেরাও ওঠে। ঘেরাও চলে টানা ২০ ঘণ্টা।উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ২৯ জন ছাত্রী তাঁদের পাস করানোর
দাবিতে গতকাল দুপুর থেকে সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ স্কুলের
প্রধানশিক্ষিকাকে ঘেরাও করে রাখে।