শ্রীরাধিকার সম্মানহানি: অভিযুক্ত কে জো-কিং খান
শ্রীরাধিকার সম্মানহানির দায় ফাঁসলেন কিং খান। একা নন, সপরিবারে এবং সবান্ধবে। তিনি নাকি রাধিকাকে নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত হেনেছেন। এই মর্মে বিহারের মুজাফরপুর জেলার সাদার স্ট্রিট থানায় শাহরুখ, গৌরী খান ও করণ জোহরের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।