বালিগঞ্জ স্টেশনে জিআরপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

শিয়ালদা দক্ষিণ শাখায় বালিগঞ্জ স্টেশনের জিআরপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন কিছু যাত্রী। দক্ষিণ কলকাতায় দোকান বন্ধ করে সোনারপুরে বাড়ি ফিরছিলেন দুটি পরিবারের সদস্যরা। অভিযোগ, সেই সময় কিছু মদ্যপ যুবক দুই পরিবারের মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার করে। তাদের শ্লীলতাহানীর চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপর কর্তব্যরত জিআরপির কাছে সাহায্য চাইতে গেলে, উল্টে তাদের মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় আহত দুই ব্যক্তিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাহাবাদে পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

এলাহাবাদ স্টেশনে প্রচন্ড ভিড়ে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা অন্তত ১৫। কুম্ভের পুণ্য স্নান সেরে ফেরার পথে ৬ নম্বর প্ল্যাটফর্মে ওভার ব্রিজ ভেঙে বিপত্তি ঘটে।

খাল থেকে উদ্ধার নিঁখোজ শুভজিতের মৃতদেহ

ক্ষুদিরাম মেট্রো স্টেশনের পাশের খাল থেকে উদ্ধার হল শুভজিত‍ সাহার মৃতদেহ। সোনাপুরের বোয়ালিয়ার বাসিন্দা বছর কুড়ির শুভজিত নিখোঁজ ছিলেন এমাসের পাঁচ তারিখ থেকে। খাল থেকে উদ্ধার করা হয়েছে একটি সাইকেল। পরিবারের দাবি, পরিকল্পনা করে খুন করা হয়েছে শুভজিতকে।

শিয়ালদহ স্টেশনে ৮ কেজি বিস্ফোরক উদ্ধার

শিয়ালদহ স্টেশনে লালাগোলা প্যাসেঞ্জার থেকে  উদ্ধার হল প্রায় আট কেজি বিস্ফোরক। উদ্ধার হওয়া বিস্ফোরক আরডিএক্স, সন্দেহ পুলিসের।  সোমবার ভোরে ওই বিস্ফোরক ডাউন লালগোলা প্যাসেঞ্জারে নিয়ে আসা হয়। গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি ওই বিস্ফোরক উদ্ধার করে। এই ঘটনায়  জালাল আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরকগুলি পরীক্ষা করে দেখছেন সিআইডির বোমা বিশেষজ্ঞরা। 

আজ ক্যানিংয়ে মুখ্যমন্ত্রী

আজ ক্যানিংয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা দু`টো নাগাদ ক্যানিং স্পোর্টস কম্পলেক্সের ময়দানে সভায় যোগ দেবেন তিনি। এখান থেকেই সুন্দরবন উপকূল পুলিস স্টেশন, জেলা শাসকের `ই` অফিসের উদ্বোধন করবেন তিনি।

৩ কেজি সোনা উদ্ধার

প্রায় কোটি টাকার সোনা উদ্ধার করল কাস্টমস বিভাগ। উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় তিন কেজি। এই বিপুল পরিমাণ সোনা পাচারের অভিযোগে শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। জানা গেছে ধৃত ব্যক্তি দিল্লির বাসিন্দা। ব্যাঙ্কক থেকে দিল্লিতে পাচারের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ সোনা।

শিয়রে স্পেস স্টেশন

আর ঘণ্টার পর ঘণ্টা চোখে টেলিস্কোপ চাপিয়ে হাপিত্যেশ করা নয়। এখন থেকে আপনার ছাদ থেকেই দেখতে পারবেন, স্পেস স্টেশনে সুনিতা উইলিয়ামসকে। নাসার নতুন উদ্যোগ, `স্পট দা স্টেশন`। আপনার বাড়ির ছাদের ওপর দিয়ে স্পেস স্টেশন উড়ে যাওয়ার সময় এসএমএস অথবা ইমেলে আপনাকে জানিয়ে দেবে নাসা।

ফাঁদ পেতে পাটনা থেকে উদ্ধার হাওড়ার অপহৃত ব্যবসায়ী

পাটনা স্টেশন থেকে উদ্ধার করা হল হাওড়ার অপহৃত ব্যবসায়ী মুকেশ চৌধুরীকে। হাওড়া পুলিস ও বিহার পুলিস যৌথভাবে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ব্যবসায়ীকে উদ্ধার করে।

ফেলে আসা দিন

এ যেন ঠিক বাংলা গানের সোনালি সময়ের কথা মনে করিয়ে দিল। অনেক দিন পর আবার অমিত কুমারের পুজোর গান।