আজই হয়ত বিশ্বরেকর্ড ফেলিক্সের
আজই হয়ত হতে পারে নতুন রেকর্ড। সব কিছু ঠিক থাকলে আজই বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ঝাঁপ দেবেন অস্ট্রিয়ার স্কাই ডাইভার ফেলিক্স বাউমগার্টনার। সফল হলে ভেঙে ফেলবেন এপর্যন্ত বায়ুমণ্ডলের সর্বোচ্চ উচ্চতা থেকে ঝাঁপ দেওয়ার রেকর্ড। যা এতদিন ছিল জোসেফ কিটিঙ্গারের দখলে। সালটা ১৯৫৯। ১৬ ই নভেম্বর। সেদিন বেলুনে করে আকাশে গিয়ে সর্বোচ্চ উচ্চতা ৭৬,৪০০ ফুট থেকে ঝাঁপ দিয়েছিলেন মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন বিমান চালক জোসেফ কিটিঞ্জার। কিন্তু নীচে নামার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান তিনি।