গতকালই হায়দরাবাদকে সতর্ক করা হয়েছিল, দাবি কেন্দ্রের

পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি হামলা চালাতে পারে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এ কথা গতকাল সকালেই জানানো হয়েছিল হয়দরাবাদ পুলিসকে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়াতেই ফের রক্তাক্ত হল দেশের মাটি। গতকাল সন্ধেয় ব্যস্ত বাজারে বিস্ফোরণে কেঁপে উঠল হয়দারারবাদ। মৃত ১৬, আহত ১১৯।

আফজলের পরিবারকে তিহারে যাওয়ার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রকের

আফজল গুরুর পরিবারকে তাঁর কবর পরিদর্শনের অনুমতি দিল সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০০১-র সংসদ ভবন হানার দোষী আফজল গুরুর কবর দেখতে তিহার জেলে যেতে পারবে তাঁর পরিবার। স্বরাষ্ট্র সচিব আর কে সিং বলেন, "আফজল গুরুর পরিবার যদি এখনই কবরে তাঁদের প্রার্থনা করতে আসতে চান, তাতে আমাদের কোনও আপত্তি নেই।"