হলদিয়া পুরসভার বাজেট অধিবেশনে সংবাদমাধ্যকে ঢুকতে বাধা

হলদিয়া পুরসভার বাজেট অধিবেশনে সংবাদমাধ্যমকে ঢুকতে বাধা দেওয়া হল। ম্যাজিস্ট্রেটের সামনেই বাধ দেওয়া হল সংবাদ মাধ্যমকে। যদিও এই বিষয়ে পরিষ্কার করে কোনও কারণ দেখাতে পারেননি হলদিয়ার বিডিও অশোক রক্ষিত।

সিপিআইএমের নামে থানায় মিথ্যে অভিযোগ জানাল তৃণমূল

পুরসভার বোর্ড মিটিংয়ের আগেই উত্তপ্ত হলদিয়া। গতকাল রাতে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী তপন বেরার বাড়িতে আগুন লাগে। পরিকল্পিতভাবেই ঘরে আগুন দেওয়া হয়েছে বলে ছয় বাম কাউন্সিলরের নামে হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল কর্মী।

এবিজি কাণ্ডে আটক প্রতিবাদি শ্রমিকদের জামিন, অস্বস্তিতে রাজ্য

হলদিয়া থেকে এবিজির চলে যাওয়া নিয়ে প্রতিবাদ করে ধৃত ১৪জন শ্রমিককে আজ নিঃশর্ত জামিন দিল কলকাতা হাইকোর্ট। গত ১৫ জানুয়ারি কাজ হারানো এই ১৪জন শ্রমিককে গ্রেফতার করে পুলিস। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হলেও তার স্বপক্ষে কলকাতা হাইকোর্টে কোনও তথ্য পেশ করতে পারেনি রাজ্যসরকার। ফলে আজ ধৃত ১৪ জনকেই নিঃশর্ত মুক্তি দেয় কলকাতা হাইকোর্ট।

তারকাহীন শিল্প সম্মেলনেই বিনিয়োগের আশা সরকারের

এবারও তারকাহীন শিল্প সম্মেলন বেঙ্গল লিডস। অতিথিদের তালিকায় নেই আম্বানি ভাই বা সাইরাস মিস্ত্রির নাম। গুজরাতে শিল্প সম্মেলনে যেখানে হাজির হয়েছিলেন তাবড় শিল্পপতিরা, সেখানে কেন বাংলার এই হাল? শিল্পমন্ত্রীর দাবি, নাম নয় কাজের লোক এনেই বাংলায় শিল্পায়নে ক্ষেত্রে সাফল্য আনবেন তাঁরা।

`ক্ষোভকে ভয় পাচ্ছে সরকার`, ক্ষমতার কেন্দ্রীকরণে সরব নিরুপম

ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয়, একজনের হাতে সব ক্ষমতা কেন্দ্রীকরণে বিশ্বাসী রাজ্য সরকার। সেকারণেই রাজ্যে চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। হলদিয়ার সুতাহাটায় সিপিআইএম নেতা নিরুপম সেন আজ এই অভিযোগ করেন। তাঁর অভিযোগ, সরকারের স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

বন্দর থেকে এবিজির যন্ত্র সরানোর নির্দেশ হাইকোর্টের

হলদিয়া বন্দর থেকে এবিজি গ্রুপের সমস্ত মালপত্র সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত নিযুক্ত দু`জন স্পেশাল অফিসারের তত্ত্বাবধানে মালপত্র সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মালপত্র সরানোর ক্ষেত্রে প্রয়োজনে পূর্ব মেদিনীপুর জেলার পুলিস সুপার এবং জেলাশাসকের সাহায্য নিতে পারেন ওই দু`জন স্পেশাল অফিসার। তবে মালপত্র সরানোর সময় পুলিস সুপারের উপস্থিতি বাধ্যতামূলক করেছে হাইকোর্ট।

এবিজিকে যন্ত্রপাতি নিজেদের হেফাজতে রাখার আর্জি কলকতা বন্দরের

হলদিয়া বন্দরের ২ ও ৮ নম্বর বার্থে এবিজির যন্ত্রপাতি নিজেদের হেফাজতে রাখার আর্জি জানাল কলকাতা বন্দর কর্তৃপক্ষ। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলাটি শুরু হয়।

শুভেন্দু-শিউলি দ্বৈরথ অব্যাহত হলদিয়ায়

এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া পড়ল সরকারি অনুষ্ঠানেও। সদস্য হওয়া সত্ত্বেও প্রাইমারি বোর্ড কাউন্সিলের অনুষ্ঠানে ডাক পেলেন না হলদিয়ার বিধায়ক শিউলি সাহা।

হলদিয়ার জনসভায় ক্রাইসিস ম্যানেজারের ভূমিকায় শুভেন্দু

এবিজি রাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিলেও, ছাঁটাই হওয়া কর্মীদের কাজে ফেরানোর দাবিতে অনড় সাংসদ শুভেন্দু অধিকারী। আজ হলদিয়ায় একটি সমাবেশে তিনি বলেন, কোন সংস্থা কীভাবে কাজ করবে, তা নিয়ে তাঁর মতো জনপ্রতিনিধির কোনও মাথাব্যথা নেই। কিন্তু কর্মী ছাঁটাই হলে তিনি যে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন, তা পরিষ্কার করে দিয়েছেন তৃণমূল সাংসদ। এদিন শুভেন্দু বলেন, "গ্লোবাল টেন্ডার করে এই সংস্থা এসেছে, আমাদের কোনও আপত্তি নেই।"