শাহরুখের জন্য বিশেষ নিরাপত্তা বহাল

`খান` বিতর্কে জেরবার শাহরুখ খানের জন্য নিরাপত্তার ব্যবস্থা আরও আঁটোসাটো করার সিদ্ধান্ত নিল মুম্বই পুলিস। কিং খানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে ওয়াঘা সীমান্তের দুপারের দেশের বাক্যবাণ যেভাবে বাড়ছে তাতে কোনও ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় সরকার। মুম্বই পুলিসও ইতিমধ্যেই শাহরুখের জন্য ফের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত দু`সপ্তাহ আগে শাহরুখের জন্য বিশেষ নিরাপত্তা তুলে নেওয়া হয়। মুম্বই পুলিসের বক্তব্য ছিল, আপাতত শাহরুখের কোনও জীবন সঙ্কট নেই।

হাফিজ সইদ প্রসঙ্গে ভুল তথ্য দিয়েছেন রেহমান মালিক: স্বরাষ্ট্রমন্ত্রী

মুম্বই হামলার তদন্তে হাফিজ সইদ পাকিস্তানেই রয়েছে। কখনও গ্রেফতার হয়নি তাঁকে। রেহমান মালিক এ বিষয়ে ভুল তথ্য দিয়েছেন। গতকাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিণ্ডে নিজেই এ কথা জানিয়েছেন। তাঁর এই বক্তব্যের পর কেন্দ্রীয় সরকারকে নতুন করে আক্রমণ করেছে বিজেপি। পাকিস্তানের সঙ্গে আলোচনা, ক্রিকেট ম্যাচ বন্ধের দাবি জানিয়েছে তারা।