হাসপাতালের এটিএমের ঘরে হল তৃণমূলের কার্যালয়

দূর দূরান্ত থেকে আসা রোগীদের সুবিধার জন্য হাসপাতালে এটিএম কাউন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এটিএমের জন্য হাসপাতালে মার্বেল বসানো ঝাঁ-চকচকে একটি ঘরও তৈরি করে দেয় পূর্ত দফতর। কিন্তু ঘর তৈরি হতেই বিপত্তি। পূর্ত দফতরের ইঞ্জিনিয়রের থেকে চাবি কেড়ে, ঘর দখল করে নিজেদের কর্মী ইউনিয়নের কার্যালয় তৈরি করল তৃণমূল কংগ্রেস। অভিনব এই ঘটনা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের পাশেই তৈরি হয়েছে এই ঘরটি। হাসপাতাল কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল ঘরটিতে বসবে এটিএম। পরিকল্পনায় সিলমোহর দেয় হাসপাতালের রোগী কল্যান সমিতিও।

হাসপাতালে দাদাগিরি মন্ত্রীর ছেলের

হাসপাতালে ঢুকে দাদাগিরির অভিযোগে কাঠগড়ায় সমবায় মন্ত্রীর ছেলে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট হাসপাতালে। হাসপাতাল সুপার বুদ্ধদেব মণ্ডলের অভিযোগ, গতকাল রাত নটা নাগাদ হঠাত্ই বন্ধুকে দেখতে হাসপাতালে আসেন সমবায় মন্ত্রীর ছেলে ঋতব্রত চক্রবর্তী। অভিযোগ, এরপরেই তাঁকে ডেকে রীতিমত জেরা শুরু করে দেন  সমবায় মন্ত্রীর ছেলে।

বিদ্যুত্ বিভ্রাটে বর্ধমান মেডিক্যাল কলেজের হাসপাতাল

টানা দুদিন ধরে বিদ্যুত্‍ নেই বর্ধমান মেডিক্যাল কলেজের অনাময় হাসপাতালে। নেই পানীয় জলের সরবরাহ। আটচল্লিশ ঘন্টা ধরে এই অবস্থা চলায় চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালের রোগীরা। বন্ধ রয়েছে যাবতীয় অস্ত্রপচারও।

পাক বন্দি সানাউল্লার মৃত্যু চণ্ডীগড়ের হাসপাতালে

চণ্ডীগড়ের হাসপাতালে মৃত্যু হল সাজাপ্রাপ্ত পাকিস্তানি বন্দি সানাউল্লা রঞ্জের। জম্মুর কোট বালওয়াল জেলে সহবন্দির আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন সানাউল্লা। চিকিত্সকরা জানিয়েছেন, মাল্টি অর্গান ফেলিওরে মৃত্যু হয়েছে সানাউল্লার। হাসপাতালে চিকিত্সাধীন সানাউল্লাকে দেখে গিয়েছেন পাক হাইকমিশনার সলমন বসির। তাঁর দুই আত্মীয়ও বিশেষ ভিসা নিয়ে ভারতে এসে আহত সানাউল্লাকে দেখে যান।

মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ কালনায়

মাথায় বন্দুক ঠকিয়ে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালনার বাধাগাছি গ্রাম। মুখ খুললেই গৃহবধুকে খুন করা হবে। এমনই হুমকি দেয় দুষ্কৃতীরা। অভিযুক্ত তিন জন। প্রথমটায় ভয়ে কাঁটা হয়ে থাকলেও পরে বাড়ির সকলকে গণধর্ষণের কথা জানান ওই মহিলা। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালচ্ছে পুলিস।

ধুন্ধুমার সিউড়ি হাসপাতালে

চিকিত্সায় গাফিলতির অভিযোগে রোগীর পরিবারের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সিউড়ি সদর হাসপাতালে। এক প্রসূতির আত্মীয়েরা রবিবার হাসপাতালে ভাঙচুর চালান। চিকিত্সক ও চিকিত্সা কর্মীদেরও মারধর করা হয়।

অরক্ষিত রাজধানীতে ফের গণধর্ষণ

ফের গণধর্ষণ দিল্লিতে। এবার দিনের আলোয়, রাজধানীর ব্যস্ত রাস্তায়, চলন্ত গাড়িতে এক যুবতীকে নিগ্রহের অভিযোগ উঠেছে। অপহরণের পর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পূর্ব দিল্লির মান্ডওয়ালি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে।

বোমাতঙ্ক রাজধানীতে, উদ্ধার বিস্ফোরক ভর্তি ব্যাগ

হায়দরাবাদ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই বোমাতঙ্ক রাজধানী দিল্লিতে। সোমবার দুপুরে দিল্লির সেনা হাসপাতালের কাছ থেকে বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে তাতে কীধরনের বিস্ফোরক রাখা রয়েছে সে বিষয়ে নিশ্চিত নয় পুলিস। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম স্কোয়াড।

অগ্নিকাণ্ডের পরও আরজি করের এমার্জেন্সি এগজিটে তালা

বৃহস্পতিবারের অগ্নিকাণ্ড থেকে কার্যত কোনও শিক্ষাই নেয়নি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। রোগী সুরক্ষাকে শিকেয় তুলে তালা বন্ধ অবস্থাতেই পড়ে হাসপাতালের ফায়ার একজিট।