কাল উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

রাজ্যের প্রায় সাড়ে আট লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে আগামিকাল। সোমবার সকাল সাড়ে ৯টায় প্রকাশিত হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল।  বেলা ১১টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটে প্রতি বিষয়ের গ্রেড জানার পাশাপাশি, প্রাপ্ত নম্বরও জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

কানে বিদ্যার পাতে ব্যাং

হিন্দু ব্রাক্ষ্মণ শুদ্ধ শাকাহারি কন্যার পাতে যদি হঠাত্ পড়ে ব্যাং ভাজা? বা হাঁসের মাংসের কুচি? তিনি কি নাক সিঁটকোবেন, নাকি সৌজন্যের খাতিরে মুখে তুলেই নেবেন খাবার? এমনটাই ঘটল কান ফিল্ম ফেস্টিভ্যালে। দক্ষিণী ব্রাক্ষ্মণ নিরামিষাশী বিদ্যা বালনকে খেতে দেওয়া হল হাঁস, মুরগী এমনকী ব্যাংও।

কানের নৈশভোজে জুটল বাসি সিঙারা

কান ফিল্ম ফেস্টিভ্যালে বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন তারকারা। কানে ভারতীয় চলচ্চিত্রর ১০০ বছর উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ নৈশভোজের। সেখানেই ঠান্ডা, বাসি খাবার দেওয়া হয় অতিথিদের। আর তারপর থেকেই পেটের সমস্যায় ভুগছেন অধিকাংশ অতিথি।

আইফায় চালকের আসনে বরফি

জাতীয় পুরস্কারে বিশেষ কূল না পেলেও আইফা অ্যাওয়ার্ড মাতাল বরফি। এখনও পর্যন্ত ঘোষিত টেকনিকাল বিভাগের ১৪টির মধ্যে ৯টি পুরস্কারই জিতেছে বরফি।

সব্যাসাচীর লেহঙ্গায় কানে বিদ্যা

কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পা রাখলেন বলিউডের লেডি খান বিদ্যা বালন। ৬৬ তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম জুরি তিনি। বিদ্যা ছাড়াও জুরি প্যানেলে রয়েছেন নিকোল কিডম্যান, ক্রিস্টোফে ওয়াল্টজ, জাপানিজ পরিচালক নাওমি কাওয়াজে, স্কটিশ পরিচালক লিনে র‌্যামসে, ফরাসি অভিনেতা-পরিচালক ড্যানিয়েল অটিউল এবং রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুনিগ।

জানা-অজানা আইপিএল

১) কোন দল গ্রুপ লিগে শীর্ষে থেকেও একবারও আইপিএলের ফাইনাল খেলেনি?
উত্তর-- দিল্লি ডেয়ারডেভিলস

২) সচিন নামের কত জন ক্রিকেটার এবারের আইপিএলে খেলছেন? তাঁদের নাম কী?
উত্তর-- তিনজন। সচিন তেন্ডুলকর (মুম্বই ইন্ডিয়ন্স), সচিন বেবি ( রাজস্থান রয়্যালস),

৩) কেকেআর-এ জিম্বাবোয়ের এক ক্রিকেটারকে খেলতে দেখা গিয়েছিল। তিনি কে?
উত্তর--তেতেন্দা টাইবু

রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে নজিরবিহীন টানাপোড়েন

রাজ্যে তিন দফায় হবে পঞ্চায়েত ভোট, রাজ্যকে চিঠি দিয়ে জানাল নির্বাচন কমিশন। সোমবার চিঠি দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। কেন্দ্রীয় বাহিনীর দাবিও করেছে নির্বাচন কমিশন। দু দফায় ভোট চেয়ে কমিশনকে চিঠি দেয় রাজ্য সরকার।

নলহাটি পুনরুদ্ধার বামেদের

টানা ৩৪ বছর দখলে থাকা আসনটি হাতছাড়া হয়েছিল ২০১১-য়। ২০১৩ উপনির্বাচনে নলহাটি ফিরে পেল বামেরা। তৃণমূল কংগ্রেস পেল তৃতীয় স্থান। রাজ্যের তিন কেন্দ্রের মধ্যে একমাত্র নলহাটিতেই ভোট বাড়ল বিজেপি-র। 

কীসের দাম বাড়ল, কীসের কমল

সংসদে পেশ হল ২০১৩-১৪ আর্থিক বছরের বাজেট। এক নজরে দেখে নেব কোন জিনিসের দাম বাড়ল আর কোন জিনিসের দাম কমল।