সব্যাসাচীর লেহঙ্গায় কানে বিদ্যা

কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পা রাখলেন বলিউডের লেডি খান বিদ্যা বালন। ৬৬ তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম জুরি তিনি। বিদ্যা ছাড়াও জুরি প্যানেলে রয়েছেন নিকোল কিডম্যান, ক্রিস্টোফে ওয়াল্টজ, জাপানিজ পরিচালক নাওমি কাওয়াজে, স্কটিশ পরিচালক লিনে র‌্যামসে, ফরাসি অভিনেতা-পরিচালক ড্যানিয়েল অটিউল এবং রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুনিগ।

জানা-অজানা আইপিএল

১) কোন দল গ্রুপ লিগে শীর্ষে থেকেও একবারও আইপিএলের ফাইনাল খেলেনি?
উত্তর-- দিল্লি ডেয়ারডেভিলস

২) সচিন নামের কত জন ক্রিকেটার এবারের আইপিএলে খেলছেন? তাঁদের নাম কী?
উত্তর-- তিনজন। সচিন তেন্ডুলকর (মুম্বই ইন্ডিয়ন্স), সচিন বেবি ( রাজস্থান রয়্যালস),

৩) কেকেআর-এ জিম্বাবোয়ের এক ক্রিকেটারকে খেলতে দেখা গিয়েছিল। তিনি কে?
উত্তর--তেতেন্দা টাইবু

রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে নজিরবিহীন টানাপোড়েন

রাজ্যে তিন দফায় হবে পঞ্চায়েত ভোট, রাজ্যকে চিঠি দিয়ে জানাল নির্বাচন কমিশন। সোমবার চিঠি দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। কেন্দ্রীয় বাহিনীর দাবিও করেছে নির্বাচন কমিশন। দু দফায় ভোট চেয়ে কমিশনকে চিঠি দেয় রাজ্য সরকার।

নলহাটি পুনরুদ্ধার বামেদের

টানা ৩৪ বছর দখলে থাকা আসনটি হাতছাড়া হয়েছিল ২০১১-য়। ২০১৩ উপনির্বাচনে নলহাটি ফিরে পেল বামেরা। তৃণমূল কংগ্রেস পেল তৃতীয় স্থান। রাজ্যের তিন কেন্দ্রের মধ্যে একমাত্র নলহাটিতেই ভোট বাড়ল বিজেপি-র। 

কীসের দাম বাড়ল, কীসের কমল

সংসদে পেশ হল ২০১৩-১৪ আর্থিক বছরের বাজেট। এক নজরে দেখে নেব কোন জিনিসের দাম বাড়ল আর কোন জিনিসের দাম কমল।

রেল বাজেটে রাজ্য পেল ৭টি নতুন ট্রেন

রেল বাজেটে রাজ্যের প্রাপ্তি মাত্র ৫টি দূরপাল্লার ট্রেন। কলকাতা-সীতামারি, কলকাতা আগরা, কাটিহার- হাওড়া এবং হাওড়া নিউ জলপাইগুড়ি বাতানুকুল সাপ্তাহিক ট্রেনের ঘোষণা করেছেন রেলমন্ত্রী। ঘোষণা হয়েছে হাওড়া-চেন্নাই বাতানুকূল দ্বিসাপ্তাহিক এক্সপ্রেসের। এছাড়া শিয়ালদা-বহরমপুর কোর্ট মেমু এবং কাটোয়া-জঙ্গিপুর ডেমু ট্রেনের ঘোষণা করেছেন রেলমন্ত্রী।

রেলের ক্ষতি ২৪ হাজার কোটি: বনসল

সংসদে রেল বাজেট পেশ করেছেন রেলমন্ত্রী পবন কুমার বনসল। রেলের ভাড়ার যে ক্রমেই শূন্য হচ্ছে সে কথা স্বীকার করে নিলেন রেলমন্ত্রী। যাত্রীদের রেল যাত্রাকে আরও সুরক্ষিত করতে বিশাল রেল নেটওয়ার্কের অর্থনৈতিক নির্ভরতা বাড়ানো দরকার আছে বলে মনে করেন তিনি। রেলমন্ত্রী বলেন, "দ্রুত রেল ব্যবস্থায় পরিকাঠামোর উন্নয়ন ঘটানো দরকার। অর্থনীতির সঙ্গে সাযুজ্য রেখে যাত্রী ও ফ্রেড ভাড়া নির্ণয় প্রয়োজন।" রেলের উন্নয়নের সঙ্গেই দেশের উন্নতি জড়িত বলে মনে করেন রেলমন্ত্রী।

পবন বনসলের দিকে তাকিয়ে বর্ধমান

রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর কেটে গেছে তিন বছর। এখনও সম্পূর্ণ হয়নি বর্ধমান স্টেশনকে মাল্টিফাংশনাল করার কাজ। এর মধ্যেই বদল হয়েছেন রেলমন্ত্রী। কিন্তু তবুও সুরাহা মেলেনি প্রকল্প বাস্তবায়নের। যাত্রীদের আশা, এবার হয়ত সম্পূর্ণ হবে প্রকল্পের কাজ।

রেল বাজেট পেশ করছেন পবন বনসল

রেল ভবনে  পৌঁছলেন রেলমন্ত্রী পবন বনসল। ২০১৩-১৪-র বাজেট পত্র কার্যত প্রস্তুত বলে জানিয়েছেন রেলমন্ত্রী। মঙ্গলবার একগাদা নতুন ট্রেন ঘোষণা করবেন বনসল। নজরে রাখবেন যাত্রী স্বাচ্ছন্দ্যও এমনটাই আশা সংসদের।