খোল দ্বার খোল...

খোল দ্বার খোল...

নারী পাচারের চক্রভেদ ২৪ ঘণ্টার, ধৃতদের ৩ দিনের পুলিস হেফাজত

নারী পাচারকাণ্ডে এখনও অধরা মূল চক্রী বাপি সাহা। খোঁজ নেই অপর দুই অভিযুক্ত শিবা এবং সোমিয়ার। চব্বিশ ঘণ্টার খবরের জেরে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে রেল পুলিসের এএসআই ধর্মেন্দ্র সিং সহ চার জন।

২৪ ঘণ্টার খবরের জের, নারী পাচার চক্রে গ্রেফতার ৪

রক্ষকই যে ভক্ষক, শিয়ালদার ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। জিআরপির কর্মীরাই জড়িয়ে গেছে নারীপাচার থেকে অপহরণ ও মুক্তিপণের ঘটনায়। শেষে চব্বিশ ঘণ্টার খবরের জেরে গ্রেফতার হয়েছে এএসআই ধর্মেন্দ্র সিং এবং ৩ কনস্টেবল। ভেঙে দেওয়া হয়েছে ধর্মেন্দ্র সিং-এর নেতৃত্বেই তৈরি হওয়া এসওজি। বাধ্য হয়ে সাসপেন্ড করা হয়েছে দুই কনস্টেবলকে। অথচ এখন ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করছেন রেলপুলিসের কর্তারা।

সংলাপ কাণ্ডে বিচারকের রিপোর্টের কপি ২৪ ঘণ্টার হাতে

নোদাখালির হোমে কিশোরীর ওপর অমানবিক অত্যাচারের ঘটনায় হোমের থেকে দুর্ব্যবহার পেয়ে সোনারপুর থানায় ছুটে গিয়েছিলেন নির্যাতিতা কিশোরীর পরিজনেরা। তাদের অভিযোগ, সংলাপের বিরুদ্ধে এফআইআর নিতে অস্বীকার করে সোনারপুর থানা। শেষপর্যন্ত ২৮ জানুয়ারি আলিপুর আদালতের ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিসট্রেট অমিতাভ মুখার্জির এজলাসে সুবিচারের আশায় আবেদন করেন তাঁরা।

বুদ্ধদেবের বিরুদ্ধে মামলা গ্রহণ হাইকোর্টে

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূল নেতা মুকুল রায়ের করা মানহানির মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মামলা গ্রহণের পর নির্দেশ দেন আগামি এক মাসের মধ্যে মামলার মূল সারাংশ যেন রাজ্যের দুটি বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।  

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা মুকুলের

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল নেতা মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় `সত্‍`, একথা মানেন না তিনি। ২৪ ঘণ্টার স্টুডিওয় একান্ত সাক্ষাত্‍কারে এই মন্তব্য করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দেয় তৃণমূলের আইনজীবী সেল।

তৃণমূলের আন্দোলনে ছিল মাওবাদীরাও, স্বীকারোক্তি সুমনের

ফের বিস্ফোরক কবীর সুমন। পরিবর্তনের আন্দোলনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কারা ছিলেন তা নিয়ে এই প্রথম মুখ খুললেন তিনি। ২৪ ঘন্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন অনেক চাঞ্চল্যকর তথ্য। কী বললেন কবীর সুমন?  মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার লড়াইয়ে তৃণমূলের সঙ্গে ছিল মাওবাদীরাও। অকপট স্বীকারোক্তি তৃণমূল সাংসদ কবীর সুমনের।

এখনও অধরা অভিযুক্তরা

নার্সিংহোমে শিশু বিক্রির ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। ঘটনার দায় এড়াচ্ছে নার্সিংহোম কর্তৃপক্ষ। উঠছে পুলিসি তদন্তেও ঢিলেমির অভিযোগ। গতকাল নার্সিংহোম কর্তাদের জিজ্ঞাসাবাদ করলেও তাঁদের বিরুদ্ধে কার্যত কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। এই ঘটনার তদন্তের মুখ ঘুরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। নার্সিংহোম কর্তাদের সাফাই অভিযুক্ত পিন্টু, রমজান, কৌশিক রায় সমাধান নার্সিংহোমের সঙ্গে যুক্ত নন। কর্তৃপক্ষের দাবি, তাঁদের অন্ধকারে রেখে নার্সিংহোমকে ব্যবহার করা হয়েছে। নার্সিংহোমের ভিতরে ঢুকে শিশুটিকে বিক্রির চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

আপনার ট্রাভেলগ এবার ২৪ ঘণ্টা.কমে

বাইরে ঘুরতে গিয়েছিলেন? বাড়ি ফিরে এখনও ব্যাগপ্যাকটাও খোলা হয়নি? ফেসবুকে সবকটা ছবি আপলোড করেও ঘোরার সবটা মুহুর্ত ব্যক্ত করতে পারছেন না। আপনার বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সঙ্গে। আপনার চোখে আমরা দেখব পাহাড়, সমুদ্র, কিংবা সাত সমুদ্র তেরো নদীর পারের জায়গাগুলিকে। বিদেশ-বিভূঁই ঘুরে বেড়ানোর কথা হোক, কিংবা গা ছম ছম করা জঙ্গল। ট্রাভেলগ পাঠান ২৪ ঘণ্টা.কমকে। আমাদের ওয়েবসাইটে স্থান দেওয়া হবে বাছাই করা ট্রেভেলগগুলিকে।