ভোটাভুটি থেকে এসপি, বিএসপির ওয়াক আউট
ইঙ্গিত ছিল আগেই। কংগ্রেসকে অক্সিজেন যোগাতে এফডিআই এর ভোটাভুটি থেকে
শেষমুহুর্তে ওয়াক আউট করল বহুজন সামাজবাদী পার্টি। সংসদ থেকে বেরিয়ে এসেছেন
সমাজবাদী পার্টির নেতারাও। ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার ঠিক আগে বিএসপি ও
এসপি নেতারা একে একে ওয়াক আউট করেন। এই দুই সহযোগী দলের সরে আসার পর,
কংগ্রেসের ম্যাজিক ফিগারে পৌঁছতে আর কোনও অসুবিধা থাকল না বলে মনে করছে
রাজনৈতিক মহল।