পাকিস্তানের মসনদ শরিফের দখলে, শুভেচ্ছা ভারতের

পাকিস্তানের পরবর্তি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে নওয়াজ শরিফ। সাধারণ নির্বাচনে তাঁর দল পিএমএল-এন সংখ্যাগরিষ্ঠতার পথেই এগোচ্ছে। নওয়াজ শরিফের তৃতীয় বারের জয়কে স্বাগত জানিয়েছে ভারতও। ভারত-পাক সম্পর্কের অশান্ত পরিস্থিতিতে পাক নির্বাচনের রায় আশু সমাধান সূত্র আনবে বলে মনে করছে ভারত।

জয়েন্টের প্রশ্নে নাকাল পরীক্ষার্থীরা

বাংলায় পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিলাপ করেছিল। কিন্তু প্রশ্নপত্র এল ইংরাজিতে। শেষপর্যন্ত বহু প্রশ্নের উত্তর না দিয়েই পরীক্ষার হল ছাড়তে বাধ্য হলেন পরীক্ষার্থীরা। এবছরের মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় এমনই সমস্যার মুখে পড়তে হল এরাজ্যের বহু পরীক্ষার্থীকে। দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ে এবছরের জয়েন্টের মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষার সিট পড়েছিল রবিবার। সকাল দশটায় শুরু হয় পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরু হতেই ছাত্রছাত্রীদের একটা বড় অংশ দেখেন তাদের ইংরাজি মাধ্যমের প্রশ্ন পত্র তুলে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের দাবি, বাংলা মাধ্যমের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার জন্যই তাঁরা ফর্ম পূরণ করেছিলেন।

কান-জুরির বিদ্যালাভ

মুকুটে আরেকটি পালক। ২০১৩-র কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরির সদস্য হচ্ছেন বিদ্যা বালান। নক্ষত্র খচিত এই জুরির শীর্ষে রয়েছেন অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ। এছাড়াও আছেন নিকোল কিডম্যান, অ্যাং লি, জাপানের নির্দেশক নাওমি কাওয়াসে, স্কটিশ পরিচালক লিন রামসি, রোমানিয়ার নির্দেশক ক্রিস্টিয়ান মানগুই, ফরাসি অভিনেতা, পরিচালক ড্যানিয়েল ওটাইওল এবনহ ক্রিস্তোফ ওয়ালৎস।

নজিরবিহীন ভাবে জয়েন্ট এন্ট্রান্সে পৌঁছল কম প্রশ্নপত্র

নজিরবিহীন ভাবে এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কম প্রশ্নপত্র পৌঁছল। ঘটনাটি ঘটেছে পলতা শান্তিনগর হাইস্কুলে। কি কারণে এতগুলি প্রশ্ন কম পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিরাশিটি প্রশ্নপত্র দেরিতে পৌঁছনোয়  ওই কেন্দ্রে একঘণ্টা দেরিতে শুরু হয় পরীক্ষা।

আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষা শুরু হয়ে গেছে সকাল সাড়ে নটায়।  পরীক্ষা চলবে বিকেল চারটে পর্যন্ত। এবছর  পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লক্ষ কুড়ি হাজার।

গেইলের ঝড় রুখতে গুরু-গম্ভীর নাইটদের ডনের প্ল্যান!

আজ বাদশা কী চিন্তিত নিজেকে ধরা দিতে। যেখানে তাঁকে পাকড়ানো নামুমকিন। হাতে তাঁর একখানি মোক্ষম অস্ত্র সুনীল নারিন। আর মুখোমুখি দাঁড়িয়ে চিনের প্রাচীরের মতো গেইল, কোহলি, ডিভিলায়ার্স। আগের ম্যাচে হায়দরাবাদের সঙ্গে খেলায় অধিনায়ক কোহলি বুঝিয়ে দিয়েছেন নতুন চালও ভাতে বাড়ে। অপরাজেয় কোহলির অনবদ্য ৪৭ বলে ৯৩ রান। আর গেইল ও ডিভিলিয়ার্সকে যত কম বলা যায় ততই ভাল, কারণ তাঁদের ধারালো ব্যাট দিয়ে অনায়াসে বিপক্ষ দলের মুন্ডচ্ছেদ করতে কখনো দ্বিধাবোধ করেন না।

সুন্দরীর দেশে তরী ডুবল বাদশার

আইপিএল-৬-এর শুরুটা অসাধারণ করেও দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল গত বারের চ্যাম্পিয়নরা। সোমবার জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের কাছে ১৯ রানে পরাজিত হল কলকাতা নাইট রাইডার্স। শিল্পা শেঠির দলের ১৪৪ রানের জবাবে ১৯ ওভারে মাত্র ১২৫ রানেই খতম হল কিং খানের দলের যাবতীয় লড়াই।

ঘরের মাঠে নতুন সূর্যোদয় সানরাইজার্সের

শেষ ওভারের ডেল স্টেইন যেভাবে পুণেকে গুলিবদ্ধ করল, এ থেকে পরিস্কার নতুন মোড়কে সানরাইজার্স অনেক দূর এগোবে। সাঙ্গাকারার ঝুলিতে রান সংখ্যা মাত্র ১২৬ কিন্তু লড়াইয়ের মাঠে উদ্যমের কোনও খামতি দেখা যায়নি। মাত্র ১০৪ রানে পুণেকে বধ করে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল সানরাইজার্স।

আজ হায়দরাবাদে মুখোমুখি লঙ্কার দুই সেনাপতি

নতুনভাবে ঘর গুছিয়ে নয়া নামে আজ আইপিএলে খেলতে নামছে হায়দরাবাদ। ডেকান ক্রনিকালের থেকে হাতবদল হয়ে হায়দরাবাদ ডেকান চার্জারসের নাম এখন সানরাইজার্স হায়দরাবাদ। নতুন নামে ঘরের মাঠে সানরাইজার্সদের লড়াই আজ সুব্রত রায়ের পুণে ওয়ারিয়রসের সঙ্গে।