সুন্দর পৃথিবীর লক্ষ্যে ২৪ ঘণ্টার সঙ্কল্প
সঙ্কল্প সুন্দর পৃথিবীর জন্য। ২৪ ঘণ্টার এই বিশেষ প্রয়াস ভিন্ন মাত্রা পেল
আজ। স্কুল-কলেজের পড়ুয়া থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা
সামিল হলেন পদযাত্রায়। পদযাত্রা শেষে স্বভূমির অডিটোরিয়ামে বসে আঁকো
প্রতিযোগিতা, বিতর্কসভা, নাচগান, নাটকসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা
হয়। দূষণমুক্ত পরিবেশ এবং সুন্দর সমাজ গড়ে তোলার প্রয়াসে সচেতনতা বৃদ্ধিই
এই কর্মসূচির মূল লক্ষ্য।