প্রকাশ্য রাস্তায় হত্যা

২৬/১১-এর মুম্বই হামলা ও বেনজির ভুট্টো হত্যা মামলার আইনী দায়িত্বপ্রাপ্ত পাক আইনজীবী চৌধুরি জুলফিকার আলিকে গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতী। সূত্রে খবর, এফআইএ-এর কৌঁসুলি জুলফিকারের উপর আজ ইসলামাবাদে সকাল সাড়ে সাতটা নাগাদ অজ্ঞাতপরিচয়ের কিছু সশস্ত্র বাইক আরোহী জুলফিকার আলির গাড়িতে গুলি চালায়। সেই সময় গাড়ি চালাছিলেন জুলফিকার। বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তাঁর শরীর।

একই মঞ্চে মালিক-সইদ, বিতর্কের ঝড়

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিক যতই ২৬/১১-এর মূল চক্রী হাফিজ সৈয়দের সঙ্গে তাঁর বৈঠকের কথা অস্বীকার করুন, ইসলামাবাদে মালিকের অনশন মঞ্চে দু`জনের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে।

হেডলির ৩৫ বছরের কারাদণ্ডে ক্ষুব্ধ ভারত

মুম্বই হামলায় দোষী সাব্যস্ত ডেভিড কোলম্যান হেডলিকে ৩৫ বছরের কারাদণ্ড দিল শিকাগোর আদালত। প্রশাসন হেডলির কড়া শাস্তি না চাওয়ায় সাজা ঘোষণার ক্ষোভপ্রকাশ করেন বিচারক। তদন্তে সাহায্যের আশ্বাস দেওয়াতেই হেডলির মৃত্যুদণ্ডের আবেদন জানায়নি মার্কিন প্রশাসন। সেই কারণেই হেডলি পুরস্কার পেল বলে জানান ক্ষুব্ধ বিচারক। হেডলির আরও কড়া শাস্তি না হওয়ায় হতাশ ভারতও।

৩৫ বছরের জেল হল হেডলির

২০০৮- মুম্বই সন্ত্রাস হামলার মূল অভিযুক্ত লস্কর এ তৈবার জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি দোষী সাব্যস্ত হলেন। শাস্তি হিসাবে হেডলিকে ৩৫ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত।  তদন্তের কাজে সহায়তা করায় হেডলিকে প্রাণদণ্ড দেওয়া হল না বলে মার্কিন অ্যাটর্নি জেনারেল জানান। দোষী সাব্যস্ত হওয়ার পর শাস্তি ঘোষণার প্রক্রিয়া শুরু হতে কিছুটা সময় লাগে। শিকাগো আদালতে কড়া নিরাপত্তার মধ্যে হেডলির সাজার মেয়াদ ঘোষণা করা হয়।

২৬/১১-র মুম্বই হামলার মূলচক্রীর পঁয়ত্রিশ বছর কারাদন্ডের দাবি জানিয়েছিলেন সরকারি আইনজীবী। এর আগে হেডলির প্রত্যর্পণের সম্ভাবনা খারিজ করে দেয় ওয়াশিংটন। তদন্তে মার্কিন প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন হেডলি। আমেরিকায় থেকে অন্য দেশের বিচার প্রক্রিয়ায় উপস্থিত হতেও তার আপত্তি নেই বলে জানিয়েছিলেন।

দিল্লি সফর বাতিল করলেন জাভেদ মিঞাঁদাদ

দিল্লি আসার কর্মসূচি বাতিল করলেন জাভেদ মিঞাঁদাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাপেই মিঞাঁদাদের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। দাউদ ইব্রাহিমের বেয়াই জাভেদ মিঞাঁদাদকে কেন্দ্র ভিসা দেওয়ায়, তার সমালোচনা করেছেন বিরোধীরা। যদিও মিঞাঁদাদকে ভিসা দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পদক্ষেপে কোনও ভুল দেখছে না বিদেশমন্ত্রক।

দুই দেশে শান্তি স্থাপনই উদ্দেশ্য: রহমান মালিক

ভারত-পাক শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর সফরের উদ্দেশ্য বলে মন্তব্য করলেন রহমান মালিক। ভারত সফরের শেষ দিনে আজ দিল্লির এক আলোচনাসভায় একথা বলেন পাক অভ্যন্তরীন মন্ত্রী। পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নিজামুদ্দিন দরগায় যান তিনি।

২৬/১১ প্রমাণ পেশ করল এফআইএ

ছাব্বিশ এগারোর মুম্বই হামলা সংক্রান্ত মামলায় পাকিস্তানের সন্ত্রাসদমন আদালতে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পেশ করল তদন্তকারী সংস্থা এফআইএ। তথ্যপ্রমাণের মধ্যে রয়েছে সিন্ধপ্রদেশে লস্কর-এ-তৈবার ট্রেনিং ক্যাম্পের ছবি। মুম্বই হামলার সময় দশ সন্ত্রাসবাদী যে মোটরবোটে চড়ে বাণিজ্যনগরীতে প্রবেশ করেছিল তারও ছবি দেওয়া হয়েছে। রাওয়ালপিণ্ডিতে বিশেষ আদালতে মুম্বই মামলার শুনানি হয়েছে।

২৬/১১-র পাক সাক্ষীদের জেরা করতে আবেদন ভারতের

মুম্বই হামলায় সাক্ষীদের জেরা করার জন্য ভারতের কাছে আবেদন জানাল পাকিস্তান। ভারতের দাবি মুম্বই হামলায় অভিযুক্তদের মধ্যে সাতজনই লুকিয়ে রয়েছে পাকিস্তানে। পাকিস্তান সরকার তাদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নিচ্ছে না। স্বারাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর পাকিস্তানের পক্ষ থেকে ওই সাত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে আরও একবার অভিযোগ সম্পর্কে নিশ্চিত হতে চাইছে পাকিস্তান। সেই কারণেই দ্বিতীয় বার একটি জুডিশিয়াল কমিশন ভারতে পাঠাতে চাইছে তারা।

ফিরে দেখা ২৬/১১

ছাব্বিশ এগারোর মুম্বই হামলা। ভারতের মাটিতে পাক জঙ্গিদের সবচেয়ে জঘন্য নাশকতা হিসাবেই পরিচিত। প্রায় তিন দিন ধরে মুম্বইজুড়ে তাণ্ডব চালিয়েছিল দশ পাক জঙ্গি। সংঘর্ষে নজন জঙ্গির মৃত্যু হয়েছিল। ধরা পড়েছিল একমাত্র আজমল কসাভ। গত বুধবার তার ফাঁসির নির্দেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই মুম্বইহানার একটি অধ্যায়ে যবনিকা পড়ে।