ক্যাপ্টেনের দেশে পতনের পথে আরও একধাপ ব্রিটিশ সাম্রাজ্যের

ক্যাপ্টেনের ঘরের মাঠে কামাল করল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ব্রিটিশদের সাত উইকেটে হারিয়ে দিল ধোনিবাহিনী। সৌজন্যে বহুদিনপর `টিম ইন্ডিয়া`। আরও খোলসা করে বললে ভারতীয়দের দল হিসাবে অলরাউন্ড পারফর্ম্যান্স। জাদেজাদের অসাধারণ স্পেলের কাছে প্রথম থেকেই নড়বড়ে ছিলেন ইংরেজরা। ৪২.২ ওভারে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় কুকদের ইনিংস। ফলে ভারত ২-১ এগিয়ে গেল সিরিজে। ভারতীয়দের বোলারদের মধ্যে সফলতম জাদেজা। তাঁর ঝুলিতে ৩টি উইকেট। ক্যাপ্টেন কুকের উইকেটটি ব্যক্তিগত ১৭ রানের মাথায় তুলে ইংরেজদের দূর্গে প্রাথমিক ফাটলটা ধরান বাংলার সামি আহমেদ। তারপর কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়ে পিটারসনদের ইনিংস। ইংরেজদের তরফে সর্বোচ্চ স্কোর জো রুটের। তাঁর সংগ্রহ ৩৯।

ঘরের মাঠে ইংরেজদের একচুলও জায়গা ছাড়লেন না ধোনি

আজ তৃতীয় একদিনের ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়ে গেছে আট বছর। খেলে ফেলেছেন ২১৬টি একিদনের ম্যাচ। কিন্তু এই প্রথম ঘরের মাঠ রাঁচিতে খেলতে নামবেন ধোনি। শুক্রবার অবশ্য চোট পেয়ে সংশয় তৈরি হয়েছিল ধোনির খেলা নিয়ে। পরে ভারত অধিনায়ক জানিয়ে দেন তিনি ২০০ শতাংশ ফিট। ধোনিমুখর রাঁচি অনেক প্রত্যাশায় রয়েছে, রাত পোহালেই একটাই ডাক জেএসসিএ স্টেডিয়াম চল। ইতিমধ্যে হাউসফুল ৩৫ হাজার আসন। কতটা আবেগ জড়িয়ে রয়েছে আগামিকালের ম্যাচ নিয়ে যত বেশি বলা যায় হয়ত তত কম হবে।