নব্বইয়ে দীলিপ কুমার

নব্বই বছর পূর্ণ করলেন দীলিপ কুমার। টুইটারে বলিউড ও ভক্তদের শুভেচ্ছা বার্তার বন্যায় আপ্লুত বর্ষীয়ান এই অভিনেতা। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম কাণ্ডারীর জন্মদিন বলিউড শ্রদ্ধার সঙ্গে পালন করলেও আর পাঁচটা দিনের মতোই আজকের দিনটাও কাটাচ্ছেন দীলিপ কুমার।

রহস্য দূর্গে ভুতেদের পাহারায় অলিম্পিকের পদক

লন্ডন অলিম্পিকে সাড়ে ১০ হাজার প্রতিযোগীকে লড়াই করতে হবে মাত্র ৯০৬ টি পদকের জন্য। ক্রীড়াবিদদের এই মহামূল্যবান পদকগুলি রয়েছে লন্ডন টাওয়ারে। যেই টাওয়ার ঘিরে রয়েছে দারুন একটি গল্প।

এএমআরআই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯১

এএমআরআই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার বেলভিউ ক্লিনিকে নীলা দাশগুপ্ত নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ সকালে মৃত্যু হয় সুপ্রিয় গুহ নামক আর এক রোগীর। ঢাকুরিয়া এএমআরআইর অগ্নিকাণ্ডে তিনি গুরুতর আহত হয়েছিলেন। আজ সকালে এসএসকেএস-এ মৃত্যু হয় তাঁর ।

শব্দবাজি রুখতে বিশেষ ব্যবস্থা

কলকাতা সহ গোটা রাজ্যে শব্দবাজি আটকাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। ৯০ ডেসিবলের শব্দসীমা নির্দিষ্ট করার পাশাপাশি রাত ১০ টার পর যেকোনও শব্দবাজি ফাটালে তাকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে বলে মহাকরণে জানালেন পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার।