আমিরের সঙ্গে দেখা করতে চাইলেন বিল গেটস

আন্তর্জাতিক হওয়ার বিজ্ঞাপনটা বলিউড অভিনেতাদের এখন লেটেস্ট ট্রেন্ড। সামান্য বিদেশে সফরে গেলেও এখন বলিউড অভিনেতারা দাবি করেন তাঁরা এখন আন্তর্জাতিক হয় গিয়েছেন। আমির খান এই বিষয়ে দারুণ রকম ব্যতিক্রমী। তবে নিজের ঢাক আর নিজেকে পেটাতে হল না আমিরকে। বিশ্বের অন্যতম ধনবান ব্যক্তি তথা মাইক্রোসফটের চেয়ারম্যান নিজেই আমিরকে আন্তর্জাতিক বানিয়ে দিলেন।

ব্লেজারের সঙ্গে ঘাগরা পরে শ্যুটিং আমিরের

সময়টা তখন ছিল ডিসেম্বর, ২০০৬। এক সর্বভারতীয় ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্‍কারে আমির খান তখন বলেছিলেন, "এবার থেকে বলিউডে আমি যা করব সেটা একদম আলাদা হবে"। কথা রেখে ছিলেন বলিউডের মিস্টার পারফেক্টসনিস্ট। `তারে জমিন পর` সিনেমায় নিকুম্ভ স্যার কিংবা ৪৪ বছর বয়সে `থ্রি ইডিয়টস`-এ কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করে আমির প্রমাণ করে দিয়েছেন তাঁকে অনায়াসে ব্যতিক্রমী খান বলা যায়। সেই আমির আবার অন্যরকম কিছু করছেন।

একশো কোটির শিবিরে জায়গা পেল তালাস

বলিউডে এযাবত্কালে ব্যবসার নিরিখে এখনও প্রথম স্থানে রয়েছে থ্রি-ইডিয়টস। আমির-করিনার রসায়নের বাণিজ্যকে হারাতে পারেনি `টাইগার` সলমনের গর্জন। সেই রসায়নে ভরসা করেই এবার একশো কোটির শিবিরে এবার ঢুকে পড়ল তালাস। এখনও পর্যন্ত সারা বিশ্বে তালাসের আয় ১৩১.৭৮ কোটি টাকা।

প্রাণ ও প্রাণহীনের আলাপচারণ

এ ছবির রিভিউ একটু পেছন দিক থেকে শুরু করা যাক। খুব ভুল না বললে, এটাই ছিল এ বছরের শেষ বহু-প্রতীক্ষিত ছবি। কেন ছবিটার রিলিজ ডেট পিছোচ্ছিল, তার সঠিক কারণ জানা নেই। আমির খান এবং প্রোডিউসররা এ ছবি নিয়ে একটু দোটানায় ছিলেন, এমনটা ধরে নেওয়া যায়। কীভাবে মার্কেটাইজ করলে শেষ অবধি ছবি মার খাবে না, এমন সাপ-লাঠির সমীকরণ নিয়ে চিন্তা ছিল বোধহয়। প্রোমোশনের রকমসকম দেখে সেটাই অনুমেয়।

মামাতো ভাইয়ের জন্মদিনে ইমরানের পার্টি

আমির খান আর ইমরান খান। বলিউডের বিখ্যাত মামা-ভাগ্নে জুটি। দুজনে আবার অভিন্ন হৃদয় বন্ধুও। গতবছর ইমরানের বিয়ের পর শানদার পার্টি দিয়েছিলেন মামা আমির। আর এবার আমির-কিরণের ছেলের একবছরের জন্মদিনে পার্টি দিলেন ভাগ্নে ইমরান।

ফিরছেন পরিচালক আমির

সাফল্যের শিখরে থাকলে আর পাঁচজন মানুষ কী করে? কেউ সাফল্যটা উপভোগ করে, কেউ আবার সেই সফলতাটা ধরে রাখার জন্য পরিশ্রম করে। আমির খান অবশ্য এসবের বাইরে একটা কাজ করছেন। সাফল্যের শিখরে থেকে নিজের `ড্রিম প্রজেক্ট`কে দিনের আলো দেখাতে চান। আসলে পরিচালক হিসাবে নিজের প্রথম সিনেমা `তারে জমিন পর`-এ সবাইকে তাক লাগ দেওয়ার পর আবার পরিচালনায় ফিরতে চলেছেন আমির খান।

বলিউডের গ্রেট স্যরেরা

অ- এ অজগর আসছে তেড়ে থেকে ক্যালকুলাসের শক্ত সব প্রশ্ন, সব কিছুই শেখানোর পিছনে থাকে তাঁরাই। এঁদের ছাড়া জীবনের রাস্তা চলাই দায়। কখনও তাঁরা ইস্পাতের মত কঠিন, কখনও আবার ঠিক যেন বন্ধুর মত। সেই ফ্রেন্ড, ফিলোজফার, গাইড স্যরেরা বলিউডের পর্দায় বিভিন্নভাবে উঠে এসেছেন। ছবি দেখার পর অনেকেই ভাবতে বসতে বাধ্য হন "ইস! যদি আমাদেরও এরকম একজন স্যর থাকত!"

টাইমে ম্যাগাজিনের প্রচ্ছদে আমির

পরভিন ববি, ঐশ্বর্য রাই বচ্চনের পর এবার টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আমির খান। তৃতীয় বলিউড সেলিব্রিটি এবং প্রথম অভিনেতা হিসেবে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিলেন আমির। তাঁর সদ্য সমাপ্ত টেলিভিশন শো `সত্যমেব জয়তে` নিয়েই এই সংখ্যার প্রচ্ছদ কাহিনি।

মোটরবাইকে মজেছেন আমির

তাঁদের প্রিয় অভিনেতা আমির খানকে `ধুম ৩` তে নতুন ভাবে দেখার জন্য অপেক্ষায় ছিল দর্শকরা। তবে আমির খানের থেকে বরাবরই প্রত্যাশার বেশিই কিছু পেয়েছেন তাঁরা। এবারও তার ব্যতিক্রম হল না। `ধুম থ্রি`-তেও দর্শকদের নতুন কিছু দিতে চলেছেন আমির।