রেজ্জাক হামলায় আরাবুলের পাশেই তৃণমূল
ভাঙড়ে সিপিআইএম বিধায়ক রেজ্জাক মোল্লাকে মারধরের ঘটনায় আরাবুল ইসলামের পাশেই দাঁড়াল তৃণমূল কংগ্রেস। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, প্রশাসনের নিষেধ অগ্রাহ্য করে তৃণমূলের সভায় গিয়েছিলেন রেজ্জাক মোল্লা নিজেই। সিপিআইএম বিধায়কই উত্তেজনা ছড়ান বলে পুরমন্ত্রীর অভিযোগ। তাঁর কথায়, এরপরই উত্তেজনা ছড়ায়, শুরু হয় ধস্তাধস্তি। তবে, হাসাপাতলে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি হয়নি। গোটা বিষয়টি রেজ্জাক মোল্লার নাটক বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম।