অ্যান্ড দি অস্কার গোজ টু...

হলিউডের ডলবি থিয়েটারে শেষ হল এবছরের অস্কার। এক নজরে এবারের সেরা যাঁরা...

অস্কারে গুডি ব্যাগে অস্ট্রেলিয়া?

অস্কার শেষে কি হলিউডের অস্ট্রেলিয়া যাত্রা? হলিউডে গুঞ্জন, অস্কার শেষেই জেসিকা চেস্টেইন, বেন অ্যাফ্লেকদের দেখা যেতে পারে লিজার্ড আইল্যান্ড বা এল ক্যুয়েস্ট্রো হোমস্টেডের আশে পাশে।

এখনও এগিয়ে আরগো, অ্যানি, ড্যানিয়ল

সেরা ছবি আর সেরা সহ অভিনেত্রীর দৌড়ে জুয়া-বাজারে এগিয়ে আছে আরগো এবং অ্যানি হ্যাথওয়ে। শেষ মুহূর্তের ভোটিং প্রায় শেষের মুখে। ড্যানি শেরিড্যানের ভবিষ্যত বাণী, `বিগ সিক্স` ক্যাটেগরির সেরা ৫ মোটামুটি নিশ্চিত। তবে সহ অভিনেতার সেরার দৌড়ে জোর লড়াই চলছে টমি লি জোনস (লিঙ্কন) এবং ক্রিস্টোফ ওয়ালৎস (জ্যাঙ্গো আনচেইনড)-এর মধ্যে।

এবারের অস্কারে যাঁরা...

কাউন্ট ডাউন শুরু। হলিউডের ডলবি থিয়েটারে ২৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র জগতের এই বছরের ম্যাগনাম ওপাস, ৮৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। হলিউড সহ সারা পৃথিবীর গ্রিন রুমে সাজ সাজ রব। এও বছর অনুষ্ঠান পরিচালনা করবেন সেদ ম্যাকফারলেন। শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এক নজরে দেখে নেব এই বছরের নমিনেশনগুলি...

দেশি কন্যার অস্কার দৌড়

অস্কার মনোনয়নের তালিকায় জায়গা করে নিলেন ভারতীয় কন্যা শিরিন ক্যাথরিন। পরিচালক রূপেশ পলের ছবি সেন্ট ড্রাকুলা থ্রি ডি-র দুটো গানের গীতিকার ছিলেন ২৪ বছরের শিরিন। দুটো গানই ৮৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অরিজিনাল সঙ বিভাগে ৭৫টি গানের মধ্যে মনোনয়ন পেয়েছে।