মুর্শিদাবাদে কংগ্রেসি সন্ত্রাসের শিকার ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক

সন্ত্রাসের প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেস। আর সেই মিছিলেই সন্ত্রাসের শিকার হলেন চব্বিশ ঘণ্টার সাংবাদিক। মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় কংগ্রেসের একটি মিছিল চলাকালীন ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন চব্বিশ ঘণ্টার চিত্র সাংবাদিক সাবির শেখ। মাটিতে ফেলে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় তাঁর। কেড়ে নেওয়া হয় ক্যামেরা। আশঙ্কাজনক অবস্থায় সাবিরকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়।

জমি সমস্যায় বিপর্যস্ত রাজ্যের রেল প্রকল্প, দাবি অধীরের

জমি সমস্যার জেরে প্রশ্নের মুখে রেলের একাধিক প্রকল্প। রবিবার দক্ষিণেশ্বরে রেলের এক অনুষ্ঠানে গিয়ে এমনই আশঙ্কার কথা জানালেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। রেলের প্রকল্পগুলি রূপায়ণে রাজ্য সরকারের আরও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী। রাজ্যে জমি সমস্যার জেরে আটকে একাধিক রেল প্রকল্প। এই সমস্ত প্রকল্পগুলি দ্রুত রূপায়ণে রেল সচেষ্ট থাকলেও রাজ্য যথাযথ সহযোগিতা করছে না বলে অভিযোগ কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর।

প্রেসিডেন্সিতে হামলা, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অধীর

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তৃণমূল। চব্বিশ ঘণ্টাকে দেওয়া এক একান্ত সাক্ষাত্‍‍কারে এই বিস্ফোরক মন্তব্য করেন রেলপ্রতিমন্ত্রী অধীর চৌধুরী। একই সঙ্গে তাঁর মন্তব্য, মুখ্যমন্ত্রীর সাহস থাকলে ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিন।

যুব কংগ্রেসের সভাপতি অধীর ঘনিষ্ঠ মান্নান পুত্র

প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন শৌমিক হোসেন। তিনি মুর্শিদাবাদ জেলার লোকসভার সভাপতি ছিলেন। মান্নান হোসেনের পুত্র শৌমিক বিধানসভা ভোটে সিপিএমের প্রার্থী আনিসুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। মোট ১৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে শৌমিকের প্রাপ্ত ভোট ছিল ৬,২১০টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী অরিন্দম ভট্টাচার্যকে প্রায় আড়াই হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন তিনি। আসন্ন পঞ্চায়েত ভোটে জোট ছাড়াই জেলায় লড়বেন বলে জানিয়েছেন তিনি।

ফের বাড়তে পারে রেল ভাড়া

চলতি বছরের অক্টোবর মাসে ফের বাড়তে পারে রেলের ভাড়া। ভাড়াবৃদ্ধি হতে পারে দুই থেকে তিন শতাংশ পর্যন্ত। আজ এমনই ইঙ্গিত দিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনয় মিত্তল।

রেলবাজেট ঘিরে সংশয়ে বাংলা

প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলার জন্য ৯০ শতাংশ কাজ করে গিয়েছেন তিনি। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর দাবি, সবটাই ভাঁওতা। সত্যিই কি মুখ থুবড়ে পড়তে চলেছে, রেলকে ঘিরে বাংলার স্বপ্ন ? রেল বাজেটের আগে জল্পনা তুঙ্গে।  মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় আইসিইউতে চলে গেছে রেল। অভিযোগ ছিল, প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদির।

ভাঙচুড়ের দায়ে মামলা দায়ের কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরীর বিরুদ্ধে

মুর্শিদাবাদে জেলাশাসকের বাংলোয় ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী সহ পাঁচ থেকে সাতজন কংগ্রেস নেতার বিরুদ্ধে সুয়োমোটো এফআইআর করল পুলিস। জেলাশাসকের দফতরের তরফে কোনও অভিযোগ করা হয়নি বলেই জানিয়েছেন এসপি হুমায়ন কবীর। ঘটনার বিস্তারিত প্রমাণ হিসেবে বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলির কাছে ভিডিও ফুটেজ চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রেল কমিটির নামে নয়ছয় কোটি টাকা, ২৪ ঘণ্টার রিপোর্ট

রেলপ্রতিমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তৈরি করা সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন অধীর চৌধুরী। ভাঙার পিছনে তাঁর যুক্তি, লোকসানে চলা রেলের পক্ষে কমিটির খরচ বহণ বাতুলতা মাত্র। কতটা টাকা খরচ হত কমিটির সদস্যদের জন্য? উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য।

রেলের ভাড়া বাড়ল

দশ বছরে প্রথমবার বাড়ল রেলের ভাড়া। চলতি মাসের ২১ তারিখ মধ্যরাত থেকে নতুন ভাড়া কার্যকর হবে। আজ এক সাংবাদিক বৈঠকে রেলে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী পবন কুমার বনশল। চলতি বছরের বাজেটে রেলের ভাড়া আর বাড়বে না বলেও জানান মন্ত্রী। প্রতি কিলোমিটারে ২ পয়সা থেকে ১০ পয়সা পর্যন্ত বাড়বে ভাড়া। রেলমন্ত্রী এদিন বলেন ২০১০-১১তে ভারতীয় রেলের প্রায় ২০ হাজার কোটি টাকা লোকসান হয়েছে।