শোভন-বিতর্কে আসরে নামলেন অধীর

শোভনদেব চট্টোপাধ্যায় বিতর্কে এবার আসরে নামল কংগ্রেস। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী জানিয়ে দিলেন, শোভনদেববাবুর জন্য কংগ্রেসের দরজা খোলা। এই পরিস্থিতিতে শোভনদেব নিগ্রহকাণ্ডে মূল অভিযুক্ত মন্মথ বিশ্বাসের নেতৃত্বে আইএনটিইউসি কর্মীদের তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতিতে যোগদানের ঘোষণা আজ স্থগিত রাখা হয়। শোভনদেবের সঙ্গে চূড়ান্ত সংঘাত এড়াতেই তৃণমূলের এই সিদ্ধান্ত, ধারণা রাজনৈতিক মহলের।

রেল থেকে ট্রাইডেন্ট লাইট, তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার অধীর

তৃণমূলের হাতে থাকা রেলমন্ত্রকের বিরুদ্ধে এবার পথে নামল প্রদেশ কংগ্রেস। সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বেই আজ শিয়ালদহে বিক্ষোভ সমাবেশ করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। মূলত মুর্শিদাবাদ কেন্দ্রিক দাবিদাওয়া হলেও, বিক্ষোভ দেখানোর জন্য বেছে নেওয়া হয় কলকাতাকে।

জঙ্গিপুরে দাঁড়াতে চেয়ে অধীরকে চিঠি প্রণব-পুত্রের

বাবার ছেড়ে দেওয়া জঙ্গিপুর লোকসভা আসনে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করে বহরমপুরের সাংসদ ও মুর্শিদাবাদের জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে চিঠি দিলেন প্রণব মুখার্জির পুত্র অভিজিত্‍ মুখার্জি। দিল্লি রাজি হলে তাঁর এবিষয়ে কোনও আপত্তি নেই বলে প্রণব-পুত্রকে জানিয়েছেন অধীর চৌধুরী।

মনোজের ইস্তফার প্রভাব পড়বে না শরিকি সম্পর্কে, ইঙ্গিত প্রণবের

মনোজ চক্রবর্তীর বিদ্রোহ এবং পদত্যাগকে কেন্দ্র যে জটিলতা দেখা দিয়েছে, তা সামাল দিতে এবার আসরে নামলেন প্রণব মুখোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, এই বিষয়টি জোটে কোনও প্রভাব ফেলবে না। যদিও মনোজ চক্রবর্তীর উত্তরসূরীকে হবে তা স্পষ্ট করেননি প্রণববাবু। তবে প্রণববাবু দাবি করলেও, দুই শরিকের মধ্যে যে দুরত্ব তৈরি হয়েছে সেই ছবিটাও স্পষ্ট।

শরিকি কাজিয়ায় সরগরম মুর্শিদাবাদ

বেশ কিছুদিন ধরেই দুই জোটশরিকের কাজিয়ায় সরগরম রাজ্য রাজনীতি। এবার সেই কাজিয়ায় নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে এক জনসভায় কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর নাম না করে তিনি বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে কংগ্রেসের শক্ত জমি তাঁরা ছিনিয়ে নেবেন।