বর্ষসেরা কিম-কিং-ক্যাট

বিশ্বের সেক্সিয়েস্ট মহিলার তালিকায় প্রিয়াঙ্কার কাছে হার মেনেও ভক্তকূলের দৌলতে মান বাঁচল ক্যাটরিনার। টানা ৪ বছরের জন্য মোস্ট ডাউনলোডেড সেলিব্রিটি অন মোবাইল ফোনসের তকমা ধরে রাখলেন ক্যাটরিনা। এয়ারটেল মবিটিউড ২০১২-র সমীক্ষায় গত ৩ বছরের মতো এবছরও তাঁর ছবিই নিজেদের ফোনে সবথেকে বেশি বার ডাউনলোড করেছেন ভক্তরা। পুরুষদের মধ্যে এখানেও প্রথম স্থানে রয়েছেন কিং খান। হলিউডে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন কিম কার্দাসিয়ান।

থ্রি-জি`র থেকে কোথায় এগিয়ে ফোর-জি?

কলকাতায় মঙ্গলবারই চালু হয়েছে দেশের প্রথম ফোর-জি পরিষেবা। নতুন এই পরিষেবাকে ঘিরে উত্সাহ অনেক। প্রযুক্তিবিদ থেকে বহুজাতিক সংস্থা, সকলেরই দাবি, যোগাযোগ ব্যবস্থায় দুরন্ত গতি এনে দেবে ফোর-জি।

শহরে এল ফোর-জি

দেশের প্রথম অত্যাধুনিক ফোর-জি পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল কলকাতায়। ভারতী এয়ারটেলের হাত ধরে আজ কলকাতায় এক পাঁচতারা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে এয়ারটেল কর্তৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিব্বল।