৬ সপ্তাহে কার্টুনকাণ্ডের রিপোর্ট দেবে রাজ্যসরকার

ই মেলে মুখ্যমন্ত্রীর কার্টুন ফরওয়ার্ড করার অপরাধে গ্রেফতার করা হয় অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এবং সুব্রত সেনগুপ্তকে। ওই ঘটনায় রাজ্য সরকারের কাছে দুটি সুপারিশ পাঠায় রাজ্য মানবাধিকার কমিশন। সুপারিশে বলা হয়, ওই দু`জনকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং দোষী দুই পুলিসকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

ফের মুখ্যমন্ত্রীকে নিয়ে কার্টুন বিতর্ক, থানায় অভিযোগ ছাত্রের বিরুদ্ধে

কার্টুনকাণ্ডে অম্বিকেশ মহাপাত্র কিংবা মুম্বইয়ের দুই তরুনীকে গ্রেফতারের ঘটনার রেশ এখনও কাটেনি। ফের ফেসবুকে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে কার্টুন দেওয়ায় বিধাননগর সরকারি কলেজের এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। ওই কার্টুনে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুত্‍সা ছড়ানোর অপচেষ্টা হয়েছে বলে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল ছাত্রপরিষদের নেতা শুভক্ষণ দত্ত।

মানবাধিকার দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী

দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। রাজ্য মানবাধিকার কমিশন আমন্ত্রণ জানালেও প্রথা ভেঙে অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেশের প্রধান বিচারপতি আলতামাস কবীরও ১০ তারিখের অনুষ্ঠানে থাকবেন। এরমধ্যেই মুখ্যমন্ত্রীর গরহাজিরের কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

কার্টুন কাণ্ডের জেরে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

কার্টুন কাণ্ড-এ অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতারের ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ছয় সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতকে রিপোর্ট পাঠাতে হবে। শুধু পশ্চিমবঙ্গকেই নয়, মহারাষ্ট্রের পালগরে বাল ঠাকরের শোকজ্ঞাপন সংক্রান্ত ফেসবুক পোস্ট নিয়ে দুই তরুণীর গ্রেফতার হওয়ার ঘটনারও ব্যাখ্যা চেয়েছে সর্বোচ্চ আদালত। এছাড়াও পুদুচেরি, তামিলনাড়ু ও দিল্লির কাছেও তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতারের একাধিক ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তথ্য প্রযুক্তি আইনের সংস্কার করবে কেন্দ্র

দেশ জুড়ে সমালোচনার জেরে অবশেষে ২০০০-এর তথ্য প্রযুক্তি আইনের ৬৬-র এ ধারা পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। ঘটনাচক্রে আজই সুপ্রিম কোর্টে এই আইন সংশোধন নিয়ে একটি জনস্বার্থ মামলা গৃহীত হয়। তার বেশ কিছু পরে এই আইন পরিবর্তনের সিদ্ধান্ত জানায় কেন্দ্র। প্রধান বিচারপতি আলতামাস কবীরের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ আজ জানায় সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে প্রয়োজনে স্যুয়ো মোটো বিচারাধিকার প্রয়োগ করা হতে পারে। এত দিনেও এই ধারাকে কেউ চ্যালেঞ্জ করেনি কেন সে বিষয়েও বিস্ময় প্রকাশ করে এই বেঞ্চ।

কার্টুনকাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, বক্তব্যের বিরোধিতা আইনজীবীদের

কার্টুনকাণ্ডে মৌনতা ভাঙলেন মুখ্যমন্ত্রী। অবশেষে এই ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি। শুক্রবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে মহারাষ্ট্র নিবাস হলে দীর্ঘ বক্তব্য পেশ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, কার্টুন বানিয়ে তাঁর চরিত্রহননের চেষ্টা করেছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র।

কার্টুনকাণ্ডের নেপথ্যেও সিন্ডিকেট?

অধ্যাপক নিগ্রহের ঘটনায় ৪ তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিস। তাদের বিরুদ্ধে হেনস্থা ও মারধরের অভিযোগ এনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। কারা এই ৪ জন? কী কারণে তারা অম্বিকেশ মহাপাত্র ও তাঁর প্রতিবেশীদের ওপর চড়াও হলেন।

কার্টুন কাণ্ডে গ্রফতার অধ্যাপক, নিন্দায় মুখর বিশিষ্টজনেরা

সোশ্যল নেটওয়ার্কিং সাইটে সরকার বিরোধী কার্টুন আপলোড করার অভিযোগে বৃহস্পতিবার সকালে গ্রেফতার হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও তাঁর প্রতিবেশী সুব্রত সেনগুপ্ত। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্টজনেরা।