অভিযোগ প্রমাণিত হলে জেলে যাবেন, চ্যালেঞ্জ জানিয়ে বললেন ঋতব্রত

অবশেষে মুখ খুললেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, মঙ্গলবার যোজনা কমিশনের দফতরের সামনে রাজ্যের কোনও মন্ত্রীর উপর হামলায় যুক্ত প্রমাণ করতে পারলে তিনি হাসতে হাসতে জেলে যাবেন। ঋতব্রতর পাল্টা দাবি, সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনা থেকে নজর ঘোরাতেই এই কৌশল নিয়েছে রাজ্যের শাসকদল।   

রাষ্ট্রপতিকে চিঠি কারাটের, পাল্টা বিবৃতি পেশ রাজভবনের

দিল্লিতে মুখ্যমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের হেনস্থার ঘটনায় পলিটব্যুরো কে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন। রাজ্যপালের মন্তব্যের প্রতিবাদ জানাল সিপিআইএম। প্রতিবাদ জানিয়ে দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন। রাজভবন থেকে ইতিমধ্যেই এই চিঠির পাল্টা বিবৃতিও দেওয়া হয়েছে।

দিল্লিতে অমিত মিত্রকে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা করল সিপিআইএম

ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে দিল্লিতে এসএফআইয়ের বিক্ষোভ চলাকালীন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা করল সিপিআইএম পলিটব্যুরো। গতকালের ঘটনার পর থেকেই বিভিন্ন সময়ে বাম নেতৃত্ব এর নিন্দা করেছেন।

`দেখে নেওয়ার` হুমকিতে গুন্ডারাজ কলকাতাতেও

রাজ্য প্রশাসনের খাস তালুক কলকাতাতেও আছড়ে পড়ল হামলার থাবা। মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সংযত থাকার আবেদনে কান না দিয়ে ভাঙচুর চালানো হল একাধিক কার্যালয়ে। যাঁরাই প্রতিবাদ করতে গিয়েছেন, তৃণমূল কর্মীদের হাতে তাঁদের মার খেতে হয়েছে বলে অভিযোগ।

নিরাপত্তা মানেননি, স্বীকার করলেন মুখ্যমন্ত্রীই

দিল্লি পুলিস তাঁকে ভিআইপি গেট দিয়ে ঢুকতে বলে। তিনি স্বেচ্ছায় সেই গেট পরিহার করেছেন। কারণ তিনি নিজেকে ভিআইপি বলে মনে করেন না, এলআইপি বলে মনে করেন। স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠানো দিল্লি পুলিসের রিপোর্টকে কার্যত সিলমোহর বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই।

বিক্ষোভর মুখে রাজ্যের মন্ত্রীরা, হাসপাতালে অমিত, সুব্রত

ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর পুলিস হেফাজতে মৃত্যুর প্রতিবাদে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন সপার্ষদ মুখ্যমন্ত্রী। আজ যোজনা কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখান এসএফআই সমর্থকেরা। প্রতিবাদের মুখে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর গাড়ি। এক প্রস্থ হাতাহাতি হয় বিক্ষোভকারীদের সঙ্গে অর্থমন্ত্রী অমিত মিত্ররও। তাৎপর্যপূর্ণ ভাবে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় এরপর `সিপিআইএমকে দেখে নেবেন` বলে হুমকি দিয়েছেন।

প্ল্যানিং কমিশনের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্ল্যানিং কমিশনের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল পাঁচটার উড়ানে দিল্লি রওনা হচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এবারের দিল্লি সফরে যাচ্ছেন অর্থমন্ত্রী অমিত মিত্র, পুর ও নগরোন্নয়ন ফিরহাদ হাকিম এবং পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

অমিতের বাজেটে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁবে, আশঙ্কায় শিল্পমহল

রাজ্য বাজেটের ভ্যাট এক শতাংশ বাড়ানো হয়েছে যার জেরে জিনিস পত্রের দাম একলাফে অনেকটাই বাড়বে। শুধু বিরোধী রাজনৈতিক দলগুলিই নয়, বণিকমহলের বক্তব্য, এই সিদ্ধান্তে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁবে। 

রাজ্যের ঋণ মকুব নিয়ে অর্থমন্ত্রীর আশ্বাস পেলেন না অমিত মিত্র

রাজ্যের তোলা ঋণের সুদ মকুবের দাবি এখনই মানতে নারাজ কেন্দ্র। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠকে ফের এই দাবি জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু কেন্দ্রের কাছ থেকে যে কোনও ইতিবাচক ইঙ্গিত মেলেনি। চিদম্বরম স্পষ্টই জানিয়ে দিয়েছেন, রাজ্যের জন্য ঋণের সুদ মকুব করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে কেন্দ্রের। ফলে এখনই রাজ্য সরকারের এই আর্জি মানা সম্ভব নয়।