অভিযোগ প্রমাণিত হলে জেলে যাবেন, চ্যালেঞ্জ জানিয়ে বললেন ঋতব্রত
অবশেষে মুখ খুললেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, মঙ্গলবার যোজনা কমিশনের দফতরের সামনে রাজ্যের কোনও মন্ত্রীর উপর হামলায় যুক্ত প্রমাণ করতে পারলে তিনি হাসতে হাসতে জেলে যাবেন। ঋতব্রতর পাল্টা দাবি, সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনা থেকে নজর ঘোরাতেই এই কৌশল নিয়েছে রাজ্যের শাসকদল।