রেকর্ড দামে বিক্রি হল হীরে

গতকাল জেনিভার একটি নিলাম হলে খুঁত বিহীন একটি স্বচ্ছ ৭৬ ক্যারেট হীরের দাম উঠল দু`কোটি ৩০ লক্ষ ডলার। জানা গেছে স্ট্রবেরি ফলের আকারের হীরেটি দক্ষিণ ভারতের। অষ্টাদশ শতাব্দীতে গোলকুণ্ডার একটি খনিতে পাওয়া গিয়েছিল। তথ্য বলছে, ১৮৭২ থেকে ১৯৬২-এর মধ্যে দুষ্প্রাপ্য হীরেটি ছিল অস্ট্রিয়ার আর্চ ডিউক জোসেফ অগাস্টের হেফাজতে। ১৯৩৩ সালে সেটিকে হাঙ্গেরিয়ান জেনারল ক্রেডিট ব্যাঙ্কের ভল্টে জমা রাখেন যুবরাজ জোসেফ।