সচিনের ছেলে, তাই দলে অর্জুন! ক্ষোভ মুম্বইয়ে

এবার স্বজনপোষণের অভিযোগে বিতর্কে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুকর। মুম্বইয়ে অনূর্ধ্ব-চোদ্দ দলে পুত্র অর্জন তেন্ডুলকর সুযোগ পাওয়া নিয়ে ক্ষুব্ধ সুযোগ না পাওয়া একঝাঁক ক্রিকেটারের অভিভাবক।

মুম্বই ক্রিকেটে সচিন পুত্রের ইনিংস শুরু

ক্রিকেটের একটা অধ্যায় থেকে বাবার ইনিংস শেষ হয়েছে, এবার পালা শুরু ছেলের। সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর দেশের প্রতিযোগিতামূলক ক্রিকেটে পা দিয়ে দিলেন। মুম্বইয়ের অনুর্ধ্ব ১৪ দলে অর্জুনকে সুযোগ দেওয়া হল। ভারতীয় দলের নেটে বাবার সঙ্গে অনুশীলন করলেও এদিন অর্জুন সীমাবদ্ধ ছিলেন স্কুল ক্রিকেটেই। এবারই প্রথম সচিন পুত্রকে দেখা যাবে দেশের কোনও ক্রিকেট প্রতিযোগিতায়। পশ্চিমাঞ্চলের এক লিগে আমেদাবাদে গিয়ে খেলবেন অর্জুন। মূলত অলরাউন্ডার হিসাবেই দলে রাখা হয়েছে সচিন পুত্রকে।

কোচ সচিন

বক্সিংডে টেস্টের আগে সবাই যখন তাকিয়ে সচিনের শততম শতরানের দিকে,তখন মাস্টার ব্লাস্টারকে দেখা গেল একেবারে অন্যভূমিকায়। কোচ সচিন তেন্ডুলকরকে মেলবোর্নে দেখা গেল ছেলে অর্জুনকে ক্রিকেট শেখাতে।