বাড়ছে এফডিআই নিয়ে ভোটাভুটির সম্ভাবনা

এফডিআই নিয়ে একশো চুরাশি ধারায় আলোচনা এবং ভোটাভুটিতে সম্ভবত রাজি কেন্দ্রীয় সরকার। গতকাল সংসদের দুকক্ষের বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকের পর এমনই ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ। রুখতে হবে বিজেপিকে।

এফডিআই নিয়ে আলোচনায় কমলনাথ, সুষমা, জেটলি

এফডিআই নিয়ে সংসদে আলোচনা প্রক্রিয়া ঠিক করতে আজ অরুণ জেটলি ও সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে বসছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ। রাজনৈতিক মহলের অনুমান টানা অচলাবস্থার পর এবার এফডিআই নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য প্রস্তুত সরকার। বুধবারই এফডিআই ইস্যুতে সংসদে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে শরিক ডিএমকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এবার ১৮৪ ধারায় এফডিআই নিয়ে ভোটাভুটিতেও রাজি হয়ে যেতে পারে কেন্দ্রীয় সরকার।

বিজেপি সম্পর্কে হতাশ দেশবাসী, ব্লগে বার্তা আডবানির

গেরুয়া রাজনীতির অন্দরে তাঁর কর্তৃত্ব কমেছে অনেকটাই। মুম্বইয়ে বিজেপি`র জাতীয় কর্মসমিতির অধিবেশনেই তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছিল! নাগপুরের সঙ্ঘ নেতৃত্ব এবং নরেন্দ্র মোদীর সহায়তায় দলীয় সংবিধান সংশোধন করে নীতিন গডকড়ির দ্বিতীয় বারের সভাপতি পদপ্রাপ্তিতে যারপরনাই ক্ষুব্ধ লালকৃষ্ণ আডবানি অধিবেশন শেষে প্রকাশ্য সভায় যোগ না দিয়ে দিল্লি ফিরে গিয়েছিলেন। এবার নিজের ব্লগে বিজেপি সভাপতির প্রতি সেই ক্ষোভ উগরে দিলেন `লৌহপুরুষ`।