জেলে যেতেও রাজি কেজরিওয়াল

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় জামিন চাওয়ার থেকে জেলে যাওয়াই ভাল। এমনটাই মনে করছেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তিনি বলেন, "আমরা ১৪৪ ধারা উলঙ্ঘন করার কথা স্বীকার করছি।"

সোনিয়ার `আম আদমি` স্লোগানেই রাজনীতির আসরে কেজরিওয়াল

সমাজকর্মী থেকে সদ্য রাজনীতিতে পদার্পণ করা অরবিন্দ কেজরিওয়াল আজ তাঁর দলের নাম ঘোষণা করলেন। আম আদমি পার্টি। প্রায় ৩০০ জন সমর্থক নিয়ে শনিবার `কনস্টিটিউশন ক্লাব`-এর এক সভায় কেজরিওয়াল দলেন নাম প্রস্তাব করেন। সূত্রে খবর, তাঁর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সভায় গৃহীত হয় দলের সংবিধানও। ময়াঙ্ক গান্ধী সংবিধানের খসড়া পেশ করলে তা সমর্থন করেন চন্দ্রমোহন। নাম ঠিক হয়ে গেলেও কেজরিওয়াল এর আগেই জানিয়েছিলেন নাম স্থির হলেও তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে সোমবার, যন্তর মন্তরে।

আজ রাজ্যসভায় পেশ লোকপাল বিল

আজই রাজ্যসভায় পেশ হবে বহু বিতর্কিত লোকপাল বিল নিয়ে সিলেক্ট কমিটির রিপোর্ট। রিপোর্টে মূল বিল থেকে বিভিন্ন রাজ্যে লোকায়ুক্ত গঠনের বিষয়টি আলাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গতবছর লোকসভায় সর্বসম্মতভাবে পাশ হয় লোকপাল বিল। এরপর সেটি রাজ্যসভায় পেশ হলে, বেশ কয়েকটি ক্ষেত্রে আপত্তি জানান বিরোধীরা।  ফলে বাধ্য হয়েই লোকপাল বিলটিকে পুনর্বিবেচনার জন্য সিলেক্ট কমিটির কাছে পাঠায় সরকার।

ফের সরকারকে তোপ কেজরিওয়ালের

ফের সরকারের সঙ্গে সংঘর্ষে অরবিন্দ কেজরিওয়াল। এবারে তাঁর হাতিয়ার মুম্বই হানায় জীবন বাজি রেখে লড়াই করা ছাব্বিশ এগারোর সৈনিক প্রাক্তন এক এনসজি কম্যান্ডো। আজমল কসাভের ফাঁসির খবর যখন সারাদেশের সংবাদ শিরোনামে, তখনই ২৬/১১-র ইস্যুতে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন ইন্ডিয়া এগেইন্সট করাপশনের নেতা। অভিযোগ করলেন, ছাব্বিশ এগারোর সেনানী এনএসজি কম্যান্ডোদের হকের প্রাপ্য টুকুও দেয়নি সরকার। সাংবাদিক সম্মলনে কেজওয়ালের পাশে বসে প্রাক্তন এনসজি কম্যান্ডো সুরিন্দর সিং নিজে মুখেই তুললেন সেই অভিযোগ। যদিও কেজরিওয়ালদের তোলা ওই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার।

রাখির রোষে দ্বিগবিজয়

ফের চটেছেন ভারতের `পামেলা অ্যান্ডারসন` রাখি সাওয়ান্ত। এবার তাঁর রোষের `নেক` নজর পড়েছে দ্বিগবিজয় সিং-এর উপর। গতকাল প্রবীণ এই কংগ্রেস নেতা অরবিন্দ কেজরিয়ালের সঙ্গে রাখি সাওয়ান্তের তুলনা করে টুইট করেন ``অরবিন্দ ঠিক রাখি সাওয়ান্তের মত। কোন সঙ্গত কারণ ছাড়াই দু`জনেরই লক্ষ্য যেন তেন প্রকারে প্রচারের আলোয় থাকা।``

আমি ডেঙ্গির মশা: কেজরিওয়াল

"আমি ডেঙ্গির মশা। কংগ্রেস বা বিজেপি কামড়ালে তারাই সমস্যায় পরবে।" বিদেশমন্ত্রী সলমন খুরশিদ তাঁর ক্রমাগত আক্রমণকে `সামান্য মশার কামড়` বলায় ইন্ডিয়া এগেইন্সট করাপশনের (আইএসি) নেতা কেজরিওয়াল একথা বলেন। অন্যদিকে, শনিবারই কংগ্রেসের পক্ষ থেকে কেজরিওয়ালের তীব্র সমালোচনা করা হয়। দলের মুখপাত্র রশিদ আলভি বলেন শুধুমাত্র কুৎসা রটানোর উদ্দেশেই কেজরিওয়াল প্রচার চালাচ্ছেন।

জমি কেলেঙ্কারি থেকে ক্লিন চিট পেলেন সোনিয়া জামাতা

জমি কেলেঙ্কারির অভিযোগ থেকে সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট বঢরাকে ক্লিন চিট দিল হরিয়ানা সরকার। হরিয়ানার মানেসরে সাড়ে তিন একর জমি হস্তান্তরের জন্য নির্মাণ সংস্থা ডিএলএফ-এর সঙ্গে চুক্তি হয়েছিল রবার্ট বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেডের। চুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠায় হরিয়ানা সরকার তদন্ত কমিটি গঠন করে। চার সদস্যের সেই কমিটিই আজ সোনিয়া গান্ধীর জামাতাকে অনিয়মের অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।

শরদ পাওয়ার নিয়ে কেজরিওয়াল নিরব কেন, প্রশ্ন আইপিএস-এর

রাজনৈতিক নেতাদের মুখোশ খুলতে নেমেছেন তিনি। এবার, তাঁর বিরুদ্ধেই উঠল দুর্নীতি আড়াল করার অভিযোগ। মহারাষ্ট্রে জমি কেলেঙ্কারি নিয়ে নীতীন গড়করিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু, হাতে প্রমাণ থাকা সত্ত্বেও শরদ পওয়ারের দুর্নীতি সম্পর্কে নীরব রয়েছেন তিনি। কেজরিওয়ালের বিরুদ্ধে আজ এই অভিযোগ করেছেন, প্রাক্তন আইপিএস অফিসার ওয়াইপি সিং।

বঢরার বিরুদ্ধে তদন্ত শুরুর জেরে বদলি আইএএস

জমি কেলেঙ্কারি নিয়ে রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত শুরুর পরই বদলি করা হল হরিয়ানার এক আইএএস আধিকারিককে। একটি ইংরেজি টিভি চ্যানেলে প্রকাশিত খবর অনুযায়ী, তদন্ত শুরুর তিন দিনের মধ্যেই ওই আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। কেজরিওয়ালের আনা অভিযোগের পরই তদন্ত শুরুর নির্দেশ দেন আইএএস আধিকারিক অশোক খেমকা। হরিয়ানার চারটি জেলায় ওই জমি চুক্তি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়। কিন্তু এরপরই খেমকাকে বদলির সিদ্ধান্ত নেয় হরিয়ানা সরকার। বদলির সিদ্ধান্তের বিরোধিতা করে হরিয়ানার মুখ্যসচিবকে লিখিতভাবে জানিয়েছেন অশোক খেমকা।