আশুতোষে এসএফআই সমর্থকদের মারধর, অভিযোগের তির তৃণমূলের দিকে

এসএফআই সমর্থকদের মারধরের ঘটনায় আজ উত্তেজনা ছড়ায় আশুতোষ কলেজ চত্বরে। এসএফআইয়ের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা তাদের দুই সমর্থককে মারধর করে। আহতদের এসএসকেএম কর্তৃপক্ষ ভর্তি নিতে চায়নি বলেও অভিযোগ এসএফআই নেতৃত্বের।

ছাত্রের রহস্যজনক মৃত্যু, সন্দেহের তির বন্ধুদের দিকে

রহস্যজনক ভাবে মৃত্যু হল আশুতোষ কলেজের প্রথম বর্ষের ছাত্র প্রতীক সিকদারের। সোমবার বিকেলে যাদবপুর স্টেশন সংলগ্ন হকার্স মার্কেটের পাশে রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে জিআরপি।

ফের নির্বাচন স্থগিতের আবেদন এসএফআইয়ের

আশুতোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল। হাইকোর্টের নির্দেশ অমান্য করে এই কলেজে নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগ জানিয়ে আজ হাইকোর্টের বিচারপতি তপেন সেনের এজলাসে এসএফআইয়ের পক্ষ থেকে একটি আবেদন জানানো হয়। আগামিকাল এই আবেদনের শুনানি হবে।

আশুতোষে সংসদ নির্বাচন ঘিরে বিতর্ক

কলকাতার একাধিক কলেজে ছাত্র সংসদে নির্বাচন ঘিরে ক্রমাগত ছাত্র সংঘর্ষের পর ফের একবার উত্তপ্ত আশুতোষ কলেজ চত্বর। সংসদ নির্বাচনকে ঘিরে ফের একবার বিতর্ক সৃষ্টি হয়েছে কলেজে।

৭ মাসে বারে বারে আক্রান্ত শিক্ষক সমাজ

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে নিজের ঘরেই প্রহৃত হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ দে সরকার। ঘটনায় অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।

আশুতোষ কলেজে নিগৃহীত অধ্যক্ষ, অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের

ফের অশান্ত হল আশুতোষ কলেজ। এবার কলেজের মধ্যেই নিগৃহীত হলেন অধ্যক্ষ। গোটা ঘটনার পিছনে তৃণমূল ছাত্র পরিষদের মদত রয়েছে বলে অভিযোগ।