অস্ট্রেলিয়ান ওপেন ২০১৩ চ্যাম্পিয়নরা (এক নজরে)

অস্ট্রেলিয়ান ওপেন ২০১৩ চ্যাম্পিয়নরা (এক নজরে)

মেলবোর্ন পার্কে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন জোকার

অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাটট্রিকটা করেই ফেললেন নোভাক জকোভিচ। রড লেভার এরেনায় তৈরি করলেন নতুন ইতিহাস। বিশ্বের প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে টানা তিন বছর দখলে রাখলেন বছরের প্রথম গ্র্যান্ডস্লামের রুপোলী ট্রফিটা। বাকি তিনটে গ্র্যান্ডস্লামের অধিপতি হিসাবে কেউই না কেউই উঠে এলেও এতদিন পর্যন্ত অসি ওপেনের অধীশ্বর কেউই ছিলেন না। আজ সেই মিথ ভেঙে ফেললেন বিশ্বের অধুনা এক নম্বর। ক্যাঙারুর দেশের স্লামটাকে
'জকোভিচ স্লাম' বানিয়ে ফেললেন ২৬ বছরের সার্বিয়ান।

অস্ট্রেলিয়ান ওপেন জয় আজারেঙ্কার

`চিনা বিপ্লব` রুখে দিয়ে পরপর দুবার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চিনের লি না কে হারিয়ে খেতাব জিতলেন শীর্ষ বাছাই বেলারুশের সুন্দরী এই টেনিস তারকা। প্রথম সেটে পিছিয়ে থেকেও দুরন্ত টেনিস খেলে অসি ওপেন জিতে নিলেন আজারেঙ্কা। ফাইনালে জিতলেন ৪-৬, ৬-৩, ৬-৩। তবে মেলবোর্ন পার্ক জুড়ে আফশোস চিনের লি নাকে নিয়ে।

মরসুমের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে বিদায় ফেডের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন রজার ফেডেরর। এ দিনের রুদ্ধশ্বাস সেমিফাইনালে অ্যান্ডি মারের কাছে ৬-৪, ৬-৭, ৬-৩, ৬-৭, ৬-২ সেটে পরাজিত হন ফেড। এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামে মারে হারালেন ফেডেররকে। রবিবার বিশ্বের ১ নম্বর নোভাক জকোভিচের মুখোমুখি হবেন মারে।

এবার অসি ওপেন থেকে `ছুটি` রোহন বোপান্নার

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস থেকে বিদায় নিলেন রোহন বোপান্না। কোয়ার্টার ফাইনালে রোহন আর তাঁর চাইনিজ তাইপের পার্টনার সু উই হিস হারলেন ২-৬, ৩-৬ পেসকি-মারসিন জুটির বিরুদ্ধে। প্রথম সেটে রোহনরা হারেন মাত্র ২০ মিনিটে। আজ অসি ওপেনে আর কোনও ভারতীয়র খেলা নেই। আগামিকাল, বৃহস্পিতাবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে খেলবেন মহেশ ভূপতি- নাদিয়া পেত্রোভা। আর সানিয়া মির্জা-বব ব্রায়ান জুটি।

সেরেনাকে হারিয়ে চমক 'ছোট সেরেনা'র

অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন। নিজের দেশের উঠতি প্রতিভার কাছে হেরে বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালে স্লোয়ানি স্টিফেন্স-এর কাছে ৬-৩, ৫-৭, ৪-৬ হেরে অসি ওপেনে অভিযান শেষ হয়ে গেল ১৫টা সিঙ্গলস গ্র্যান্ড স্লাম খেতাবের মালকিন সেরেনা। ১৯ বছরের স্টিফেন্সের ছোট থেকেই স্বপ্ন তাঁর আদর্শ সেরেনার বিরুদ্ধে গ্র্যান্ড স্লামে খেলতে নামা।

অসি ওপেনে এবার বড় সেরেনা বনাম `ছোট সেরেনা`

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে এবার সেরেনা বনাম ছোট সেরেনার লড়াই। মহিলাদের সিঙ্গলেস শেষ আটে হতে চলা সেরেনা উইলিয়ামস বনাম সোলানে স্টেফিন্সের মধ্যে ম্যাচটাকে নিয়ে এমনটাই বলছে বিশ্বের সংবাদমাধ্যম।

গতবারের চ্যাম্পিয়ন লিয়েন্ডারদের বিদায় শুরুতেই

অস্ট্রেলিয়ান ওপেনে গতবারের চ্যাম্পিয়ন লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি শুরুতেই বিদায় নিলেন। এবারের অসি ওপেনে হট ফেভারিট লিয়েন্ডার-স্টেপানেক জুটি অপ্রত্যাশিতভাবে প্রথম রাউন্ডেই হেরে গেলেন। লিয়েন্ডাররা ৩-৬,৫-৭ গেমে হারলেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন-ইজরায়েলের জোনাথন এরলিচের বিরুদ্ধে।

লড়াই করেও বিদায় সোমদেবের, ডাবলসে শেষ সানিয়ার দৌড়

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই আটকে গেল সোমদেব দেববর্মনের জয়ের চাকা। অসাধারণ লড়াই করেও হেরে গেলেন বিশ্বের ২৪ নম্বর খেলোয়াড় পোলিশ জার্জি জানোউইচের কাছে। এর সঙ্গেই ভারতের জন্য আরও দুঃসংবাদ বয়ে আনল সানিয়া মির্জার র‍্যাকেট। ডাবলসে মার্কিন সঙ্গিনী বেথেনি ম্যাটেকস্যানডসকে সঙ্গে নিয়ে অসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সানিয়া।