আবার হরতাল বাংলাদেশে
বিএনপি জোটের ডাকে হরতাল ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশে। নিরাপত্তার মাঝেই সকালে যাত্রাবাড়ীতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুর এবং গাবতলীতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করার চেষ্টা করে হরতালকারীরা। তবে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া এখনও পর্যন্ত হরতাল সমর্থকদের তরফে তেমন কোনও তত্পরতা নজরে পড়েনি।