ফের হামলা শ্রীনগরে, আহত ৩ বিএসএফ জওয়ান

জম্মু-কাশ্মীরে ফের হামলার শিকার হল ভারতীয় সেনা। শ্রীনগরের গুলশন নগরে বিএসএফের একটি কনভয়ের উপর আজ সকাল সাড়ে সাতটা নাগাদ এই হামলা হয়। প্রাথমিক ভাবে এটিকে জঙ্গি হামলা বলেই অনুমান করা হচ্ছে। হামলায় তিন বিএসএফ জওয়ান আহত হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সাংবাদিকের শ্লীলতাহানি, অভিযুক্ত জওয়ান গ্রেফতার

ফের শহরে শ্লীলতাহানি। এবার জমজমাট শ্যামবাজার মোড়ে এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। পেশায় সাংবাদিক শ্লীলতাহানির শিকার ওই মহিলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শ্যামবাজার এলাকায়।

অনুপ্রবেশ আটকাতে সীমান্তে টহল বাড়াল ভারত

পাকিস্তান থেকে জঙ্গি ও সেনা অনুপ্রবেশ আটকাতে, নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা ও টহলদারি বাড়াল ভারত। বাড়তি সতর্কতা হিসেবে দেশের নেপাল সীমান্তেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্ধকার, ঘন কুয়াশা আর জঙ্গলের সুযোগ নিয়ে পুঞ্চের মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে ঢুকেছিল পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। সেই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরমে উঠেছে। ভারত ঘটনার কড়া নিন্দা করলেও, হামলা জারি রেখেছে পাকিস্তান। পুঞ্চের ঘটনা নিয়ে দিল্লি-ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্ক যখন চরম তিক্ত চেহারা নিয়েছে, তখনও প্রায় প্রতিদিনই নিয়ন্ত্রণ রেখার ধার থেকে হামলা চালাচ্ছে পাকিস্তান।

রাজ্যের জমি অধিগ্রহণ নীতির কবলে সীমান্ত সুরক্ষা

জমি অধিগ্রহণ নিয়ে সমস্যায় এবার ব্যাহত বিএসএফের কাজ। ভারত-বাংলাদেশ সীমান্তে প্রয়োজনীয় আউটপোস্টের সংখ্যা ছশো তিরিশ। কিন্তু জমি অধিগ্রহণ জটে এখনও আটকে আছে একটি একশো আটটি আউটপোস্ট গঠনের কাজ। এরফলে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেন এডিজি বিএসএফ বিডি শর্মা। তাঁর মতে, প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তের কুড়ি শতাংশ এলাকায় এখনও আউটপোস্ট তৈরি হয়নি। জমি চেয়ে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এডিজি বিএসএফ বি ডি শর্মা। কিন্তু প্রায় আড়াই বছর ধরে সমস্যার সমাধান না হওয়ায় বিপাকে বিএসএফ।

জম্মু সীমান্তে গুলির লড়াই, হত অনুপ্রবেশকারী জঙ্গি

ফের পাকিস্তানের মাটি থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হল জম্মু ও কাশ্মীরে। তবে নিয়ন্ত্রণ রেখা নয়, এবার পাক পঞ্জাব ও জম্মুর আখনুরের মধ্যবর্তী স্মীকৃত আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের চেষ্টা চালাল জঙ্গিরা।

ফের হ্যাকারদের কবলে সরকারি ওয়েবসাইট

সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভারতের প্রায় ১২০টি ওয়েবসাইট হ্যাক করা হল। বাংলাদেশ সাইবার আর্মি নামধারী একটি সংগঠনের `শিকার`-এর তালিকায় অধিকাংশই সরকারি ওয়েবসাইট।

বিএসএফ জওয়ান আত্মঘাতী

নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলায়। মৃত অশোক কুমার কানপুরের বাসিন্দা।

বিএসএফ-এর `শিকার` হাবিবুর এখনও আতঙ্কে

মুর্শিদাবাদের রানিনগরে বিএসএফ-এর হাতে নির্যাতিত বাংলাদেশি যুবকের সন্ধান জানাল সে দেশের মিডিয়া। হাবিবুর রহমান নামে বছর বাইশের এই যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সতের রশিয়া গ্রামের বাসিন্দা।

বিএসএফ-এর `শিকার` হাবিবুর এখনও আতঙ্কে

মুর্শিদাবাদের রানিনগরে বিএসএফ-এর হাতে নির্যাতিত বাংলাদেশি যুবকের সন্ধান জানাল সে দেশের মিডিয়া। হাবিবুর রহমান নামে বছর বাইশের এই যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সতের রশিয়া গ্রামের বাসিন্দা।