মধ্যমগ্রামে ইভটিজিংয়ের শিকার তিনি কিশোরী

বারাসতের পর এবার মধ্যগ্রামেও ইভটিজিংয়ের ঘটনা। কয়েকজন মদ্যপ যুবকের অশালীন আচরণ ও কটূক্তির শিকার এক মহিলাসহ তিন কিশোরী। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন মহিলার স্বামী ও এক কিশোরীর মা।

আবার শ্লীলতাহানি 'অপরাধ নগরী' বারাসতে

আঁধার আর কাটছে না বারাসতে। ২০১১র চোদ্দই ফেব্রুয়ারি সারা রাজ্যকে শিহরিত করা রাজীব দাসের মৃত্যুর বহুদিন কেটে যাওয়ার পর আজও বারাসত রয়ে গেছে সেই তিমিরেই। চলতি মাসের ১ তারিখে ফের শ্লীলতহানির ঘটনা ঘটে বারাসতে। প্রতিবাদ করায় ছাত্রীর বাবার মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা।

বারাসাত কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার মহিলার স্বামী

বারাসতে মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিল তদন্ত। তদন্তের দায়িত্ব নিয়েই খুনের অভিযোগে আজ মহিলার স্বামীকে গ্রেফতার করে সিআইডি। গতমাসে ইটভাটা থেকে মহিলার দেহ উদ্ধারের পরেই গণধর্ষণ করে খুনের অভিযোগ তোলেন মহিলার স্বামী মহসিন আলি। তবে তার বয়ানে অসঙ্গতি থাকায় সন্দেহ হয় গোয়েন্দাদের। এরপরেই লাগাতার জেরার মুখে স্ত্রীকে খুন করার দায় স্বীকার করেন মহসিন। মহসিনকে   দিনের   হেফাজতের নির্দেশ দেয় আদালত। বারাসাত কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার মহিলার স্বামী

`অপরাধনগরী` বারাসতের আতঙ্কের দলিল

বারাসতকে এখন বলা হয় আতঙ্কনগরী। কেউ আবার বলে অপরাধনগরী। কিন্তু কেন! বারাসতে কী এমন হল যে... সেই অপরাধনগরী বারাসতকে নিয়েই এক দলিল আমাদের ওয়েবসাইটে। দুষ্কৃতীদের হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছিল রাজীব দাসের। প্রায় দুবছর বাদে, সহকর্মীর ইভটিজিংয়ের প্রতিবাদ করে নিগৃহীত জনাকয়েক যুবক। মাঝের দুবছরে বারাসতে বারবার আক্রান্ত হয়েছেন মহিলারা।

বারাসতে অভিযোগ তুলে নিতে হুমকি তৃণমূল নেতৃত্বের

বারাসতে ইভটিজিংয়ের ঘটনায় অভিযোগকারিণীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগকারিণী সংবাদমাধ্যমকে বিশেষ কারও বিরুদ্ধে অভিযোগ জানালেও ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল তেতৃত্বের। শনিবার দুপুরে ইভিটিজিংয়ের প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটে বারাসতে। মারধরে গুরুতর আহত এক যুবককে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

ইভিটিজিংয়ের প্রতিবাদ, হামলার শিকার প্রতিবাদী

ইভিটিজিংয়ের প্রতিবাদ করায় ফের হামলার ঘটনা ঘটল বারাসতে। মারধরে গুরুতর আহত এক যুবককে ভর্তি করাতে হল হাসপাতালে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

বারাসাতে মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়

বারাসতের সোনাখড়কিতে মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়।  মৃতার স্বামীকে জোর করে অ্যাসিড খাওয়ানো হয়নি বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। মহিলার স্বামী এই মুহূর্তে আরজি কর হাসপাতালে চিকিত্‍সাধীন। তাঁর ক্ষতচিহ্ন পরীক্ষা করে চিকিতসকরা জানিয়েছেন, কোনওভাবেই ওই ব্যক্তিকে জোর করে অ্যাসিড খাওয়ানো হয়নি। জোর করে অ্যাসিড খাওয়ানো হলে ওই ব্যক্তির ঠোঁটে বা শরীরের অন্যান্য অংশে ক্ষতের চিহ্ন থাকত। 

ফের ধর্ষণ করে খুনের অভিযোগ, এবার ডায়মন্ড হারবারে

বারাসতের পর এবার ডায়মণ্ডহারবার। রবিবার সকালে ডায়মন্ডহারবার পুরসভা এলাকায় নদীর পার থেকে উদ্ধার হয় এক তরুণীর মৃতদেহ। তরুণীর পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। পরিবারের তরফে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে পুলিসে অভিযোগও দায়ের করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। পর্যাপ্ত আলো নেই। টহলদারির কথা থাকলেও সন্ধ্যার পর দেখা মেলে না পুলিসের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারই সুযোগ নিয়ে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে ডায়মন্ডহারবার পুরসভার দু নম্বর ওয়ার্ড। নিজের প্রাণ দিয়ে এক তরুণীকে যার খেসারত দিতে হল ।

বারাসত ধর্ষণ: গ্রেফতার ২, সঙ্কটজনক মৃতার স্বামী

বারাসতে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে নেমে পুকুর থেকে অস্ত্র উদ্ধার করল পুলিস। সোনাখরকি এলাকায় ওই পুকুরের পাড় থেকেই মহিলার দেহ উদ্ধার হয়েছিল। পুকুরে তল্লাসি চালিয়ে আজ সেখান থেকে একটি হাতুড়ি এবং একটি হাঁসুয়া উদ্ধার হয়েছে। ইছা মোড়ল নামে ইটভাটার এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করেই অস্ত্র উদ্ধার করেছেন গোয়েন্দারা। তাঁদের অনুমান, ওই অস্ত্র দিয়েই মহিলাকে আঘাত করা হয় এবং তাতেই তাঁর মৃত্যু হয়। ইছা মোড়লের মেডিক্যাল টেস্ট হবে। ঘটনায় বারোজনকে আটক করেছে পুলিস। তারা সকলেই ইটভাটার কর্মী।