স্পেন সেরা হলেন মেসিরা

আজ রাতে মাঠে নামার আগেই লা লিগা চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সেলোনা। এস্প্যানিয়লের সঙ্গে রিয়াল মাদ্রিদ ড্র করার ফলে শনিবার রাতেই লিগ খেতাব নিশ্চিত করে ফেলেন মেসিরা। গত পাঁচ বছরের মধ্যে চারবার লা লিগা জিতল বার্সা। এই নিয়ে ২২বার লিগ খেতাব জিতল স্পেনের এই চ্যাম্পিয়ন দলটি। শনিবার লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ম্যাচ শেষ করে এস্প্যানিয়লের সঙ্গে।

চোট সারতেই মেসি ফের `গোলপুরে`, বার্সা `জয়-পুরে`

লা লিগা খেতাবের আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। দুবার পিছিয়ে পড়েও রিয়াল বেটিসের বিরুদ্ধে ৪-২ গোলে রুদ্ধশ্বাস জয় পেল টিটো ভিলানোভার দল। পরিবর্ত হিসাবে মাঠে নেমে জোড়া গোল করেন লিওনেল মেসি। রবিবার রাতে ম্যাচের শুরুটা অবশ্য ভাল হয়নি বার্সেলোনার। ডোরলান প্যাবনের গোলে এগিয়ে যায় বেটিস। কিছুক্ষণের মধ্যেই অবশ্য অ্যালেক্সিস স্যাঞ্চেসের গোলে সমতা ফেরায় স্প্যানিশ জায়েন্টরা।

খেতাবের অপেক্ষায় থাকা মেসিদের অপেক্ষায় রাখলেন রোনাল্ডো

লা লিগায় রুদ্ধশ্বাস জয় পেল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডোদের জয়ের ফলে লা লিগা খেতাব জয়ের জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বার্সেলোনাকে।শনিবার রাতে বার্নাবিউতে রিয়াল ভ্যালাডোলিডকে ৪-৩ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। গত দশ বছরে বার্নাবিউতে একবারও রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি ভ্যালাডোলিড। তবে শনিবার রাতে সবাইকে চমকে দিয়ে খেলার শুরুতেই লিড নিয়ে নেয় তারা।

মেসি নামলেন, শেষ চারে তুললেন আর বেকহ্যামকে কাঁদালেন

স্টেডিয়ামটা কিছুক্ষণের জন্য চুপ করে গেল। ঘড়িটাও থেমে গেল কি? বার্সা সমর্থকদের হাতটা কপাল থেকে গালে নামল। পিএসজি`র জাভিয়ের পাস্তোরের ৫০ মিনিটের গোলে বিদায় ঘণ্টাটা তখন বাজছে ন্যু ক্যাম্পে। তখনই তিনি নামলেন। না না বলা ভাল তাঁর আর্বিভাব হল। ম্যাচের ৬১ মিনিটে সেস ফাব্রেগাসের পরিবর্তে নামলেন মেসি। ব্যস! বাকিটা নিয়ে এখন মেতে ফুটবল বিশ্ব। মাঠে নামার নয় মিনিটের মাথায় পেদ্রোকে দারুণ একটি গোল বানিয়ে দিলেন চার বারের ব্যালন ডি’ওরজয়ী তারকা।

বার্সেলোনার কোচ হতে চান মারাদোনা

বার্সেলোনার কোচ হতে চান ফুটবল রাজপুত্র। এমনটাই জানালেন স্বয়ং দিয়েগো মারাদোনা। মেসি, ইনিয়েস্তাদের কোচ হতে চেয়ে মারাদোনা একটি সাক্ষাত্কারে বলেছেন, ফুটবলের রাজপুত্র জানিয়েছেন বার্সেলোনাকে কোচিং করানো তাঁর বহুদিনের স্বপ্ন। অবশ্য ফুটবল বিশ্বকাপের সময় মেসিকে কোচিং করিয়েছিলেন তিনি। সেই সময় আর্জেন্টিনার কোচ ছিলেন মারাদোনা। তবে বিশ্বকাপে আর্জেন্টিনার হতশ্রী পারফরম্যান্সের পর কোচের পদ হাতছাড়া করতে হয় তাঁকে। 

মিলানের কাছে হেরে মেসিরা হারের গ্রহে

কোথায় সেই অন্য গ্রহের ফুটবল! কোথায় সেই তিকিতাকা পাসিং! চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে গেল বার্সা। প্রমাণ করল ইতিহাস কখনও ভুল বলে না। ইতিহাসের কথা মেনেই প্রবল উত্থানের পর বার্সেলোনা এখন পতনের কানা গলিতে। 

মেসি জাদুতে পর্যদুস্ত ওসাসুনা

বিশ্বফুটবলে মেসি ম্যাজিক চলছেই। রবিবার বিকেলে লা লিগার ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার কয়েকঘণ্টার মধ্যেই ওসাসুনার বিরুদ্ধে চার গোল করে পাল্টা জবাব দিলেন বর্তমান বিশ্বফুটবলের সেরা তারকা লিওলেন মেসি। লা লিগায় টানা এগারো ম্যাচে গোল করে নয়া নজির গড়লেন আর্জেন্টিনীয় সুপারস্টার।

রুনিদের জয়, চেলসি-বার্সার হোঁচট

দুগোলে এগিয়ে থেকেও ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের কাছে আটকে গেল চেলসি। বুধবার চেলসির হোম গ্রাউন্ডে ২-২ গোলে ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়। ম্যাচের প্রথমার্ধে সাউদাম্পটন ফুটবলারদের চাপ থাকলেও গোলমুখ খোলে কিন্তু চেলসিই। ডেম্বা বায়ের গোলে এগিয়ে যান ব্লুজরা। তারপর প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে ব্যবধান বাড়ান ইডেন হাজার্ড। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে রিকি ল্যাম্বার্ট মাঠে নেমেই সাউদাম্পটনের হয়ে ব্যবধান কমান তিনি।

আরও ছ বছর মেসি বার্সাতেই

লিওনেল মেসি,জাভি এবং কার্লোস পুওলের  সঙ্গে চুক্তি নবীকরণ করল বার্সেলোনা ফুটবল ক্লাব। তিনজনের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলে ক্লাবের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে। ২০১৬ পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি ছিল ক্যাটালান ক্লাবের। কিন্তু সেই চুক্তি বাড়িয়ে ২০১৮ পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে ২০১৬ পর্যন্ত পুওলের সঙ্গে চুক্তি করার ঘোষণা করেছে বার্সা।