ধর্ষণের আতঙ্কে থানার বাইরে আশ্রয় মহিলার
ধর্ষণের চেষ্টা, খুনের হুমকি। এতসবের পরেও নির্বিকার পুলিস। পুলিসের বিরুদ্ধে এমনই অভিযোগ বারুইপুরের এক নির্যাতিতা মহিলার। পুলিসের কাছে সাহায্য না পেয়ে নিরাপত্তার দাবিতে বারুইপুর থানা চত্বরেই অবস্থানে বসেছেন আক্রান্ত মহিলা। গত চোদ্দোই নভেম্বর বারুইপুর থানার সোলগোয়ালিয়া এলাকায় একা বাড়িতে ছিলেন এক মহিলা। অভিযোগ সেই সুযোগে রাত দুটোর সময় ওই মহিলার ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশি যুবক মুজিবর মোল্লা। বাধা দিলে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। অভিযোগ তখন মুজিবর মোল্লা ওই মহিলাকে খুনের চেষ্টা করে।