মহাবলীপুরমে আছড়ে পড়ল নীলম

তীব্র হয়ে উঠতে পারে নৃশংস নীলমের তাণ্ডব। এমনই আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। বুধবার বিকেল ৫টা ৩০ নাগাদ তালিমনাড়ুর মহাবলীপুরমের উপকূলে আছড়ে পড়ে নীলম। ইতিমধ্যেই সমুদ্র তিরবর্তী দোকানপাট ভাঙতে শুরু করেছে ঝড়ের দাপটে। তবে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উওপকুলবর্তী অঞ্চলে হাওয়ার গতিবেগ ১০০ কিলোমিটার ছাড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২৩টি বড় গাছ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশকিছু বাড়ি।

সাইক্লোন সতর্কতা জারি দক্ষিণ ভারতে

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে সাইক্লোন সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। চেন্নাইয়ের ৫০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে এই নিম্নচাপের ফলে তামিলনাড়ুর উত্তর উপকূল এবং সংলগ্ন অন্ধ্রর দক্ষিণ উপকূল অঞ্চল, নাগাপাট্টিনাম এবং নেলোরের ঘূর্ণিঝড়ের সম্ভবনা রয়েছে।

সকাল থেকেই আকাশ মেঘলা

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হয়েছে। খোলা জায়গায় দৃশ্যমানতা কম। বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া।