ধর্ষকদের সঙ্গে দায়ী নির্যাতিতাও, মন্তব্য আসারামের

দিল্লি গণধর্ষণকাণ্ড এবং তার পরবর্তী নারী নির্যাতন সম্পর্কিত মন্তব্যের `সিলসিলা` চলছে গত কয়েকদিন ধরেই। ধর্ষণের কারণ এবং মেয়েদের কী করা উচিত কী না তা নিয়ে পালা করে বক্তব্য জানিয়েছেন অনেকেই। সেই ধারা অব্যাহত রেখেই আজ দিল্লি গর্ণধর্ষণকাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন ধর্মগুরু আসারাম বাপু। স্বঘোষিত এই ধর্মগুরুর দাবি, অভিযুক্তদের সঙ্গে সঙ্গে নির্যাতিতা তরুণীও এই ঘটনার জন্য সমান দায়ি।

ঘরে বাইরে চাপে পড়ে পিছু হটলেন ভাগবত, কৈলাশরা

দিল্লি গণধর্ষণকাণ্ডে তরুণীর মৃত্যুর পর দেশ যখন উত্তাল তখন ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর বক্তব্য, ভারতে নয়, ধর্ষণ হয় ইন্ডিয়ায়। এখানেই শেষ নয়। মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাশ বিজয়ভার্গেয়র মন্তব্য, লক্ষ্মণরেখা পেরোলে তার মূল্য চোকাতে হবে মহিলাদেরই। মহিলাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের বিরাম নেই। এ বার এই তালিকায় যোগ হল আরএসএস প্রধান মোহন ভাগবতের নাম।

মোদীর সমর্থনে মুখর সঙ্ঘ

ক্রমশ বেড়েই চলেছে নীতীশ কুমার-নরেন্দ্র মোদির বৈরিতা। মঙ্গলবারের পর বুধবারও ধর্মনিরপেক্ষ প্রধানমন্ত্রীর দাবিতে অনড় থাকলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বুধবার ২০০৪ সালে লোকসভা ভোটে বিজেপির হারের পিছনে গুজরাট দাঙ্গাকে দায়ী করে নীতিশ কুমার বলেন, ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় রাজধর্ম পালনে ব্যর্থ হয়েছিলেন মোদী। যার ফলস্বরূপ ২০০৪ সালে ক্ষমতাচ্যুত হতে হয় বিজেপিকে।

আন্নার সঙ্গে যুক্ত নয় আরএসএস: মোহন ভাগবত

দুর্নীতি ইস্যুতে আন্না হাজারের আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত নয় আরএসএস। তবে আরএসএসের যে কোন সদস্য আন্না হাজারের আন্দোলনকে ব্যক্তিগতভাবে সমর্থন করতেই পারেন। আজ মহাজাতিসদনে ভগিনী নিবেদিতা প্রয়াণ বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা জানান আরএসএস প্রধান মোহন ভাগবত।