আরও জটিল পঞ্চায়েতের ভবিষ্যত

পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে আশঙ্কা ছিল তা কার্যত সত্যি প্রমাণিত হতে চলেছে। ২৬ এপ্রিল ভোট করতে হলে আজই নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি জারি করতে হবে কিন্তু রাজ্য সরকারের সঙ্গে একাধিক প্রশ্নে তাদের মতবিরোধ তুঙ্গে ওঠায় সেই সম্ভাবনা অনেকটাই কম। পাশাপাশি কমিশনের একাংশের দাবি ছুটির দিন বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়না। ফলে সব মিলিয়ে ২৬ এপ্রিল আদৌ ভোট হতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বুধবার দুপুর বারোটা নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। বৈঠকের পর তিনি জানান, রাজ্যপালের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। আগামিকাল রাজভবনে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। দুপুর সাড়ে বারোটায় রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসবেন সুব্রত মুখোপাধ্যায়।

সরকার, কমিশনের সংঘাতে এখনও অধরা নির্ঘণ্টের রফা সূত্র

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত শেষ পর্যন্ত পৌঁছে গেল নজিরবিহীন পর্যায়ে। এক তরফা ভাবে দিন ঘোষণা করে নজিরবিহীন কাণ্ড করেছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনায় চিঠি দিয়ে নজিরবিহীন কাণ্ড করল কমিশনও। এক নজরে দেখে নেওয়া যাক দু তরফের সংঘাতের পর্যায়গুলি। সংঘাতের শুরুটা হয়েছিল গত বছর। পুজোর পরেই পঞ্চায়েত ভোট হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কমিশন জানিয়েছিল, তারা তৈরি নয়। তারপর শীতকালে ভোট চায় সরকার।

আক্রান্ত হওয়ার দুমাস পর ফের মিছিলে হাঁটলেন রেজ্জাক মোল্লা

আক্রান্ত হওয়ার পরে হাসপাতালে শুয়েই বলেছিলেন, পঞ্চায়েত ভোটের প্রচারে নামার চেষ্টা করবেন। আর শনিবার নেমেই পড়লেন প্রবীণ সিপিআইএম বিধায়ক রেজ্জাক মোল্লা। রাজ্যে রাজনৈতিক হিংসার বিরুদ্ধে, ঘরছাড়া দলীয় কর্মীদের ঘরে ফেরানোর দাবি সহ একাধিক ইস্যুতে আজ ভাঙড়ে মিছিলে নেতৃত্ব দিলেন রেজ্জাক মোল্লা। মিছিল শুরু হল কাঁটাতলা থেকে, ছয়ই জানুয়ারি যেখানে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ সিপিআইএম বিধায়ক। ছয়ই জানুয়ারি কাঁটাতলা পুড়ে যাওয়া দলীয় কার্যালয় দেখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ  বিধায়ক আবদুর রেজ্জাক মোল্লা। শনিবার সেখানেই সভা করল সিপিআইএম। 

রাজ্যের সিদ্ধান্ত মানতে হবে কমিশনকে, এটাই আইন: সুব্রত

পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের বিতর্ক উসকে দিলেন সুব্রত মুখোপাধ্যায়। আজ তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনকে মানতে হবে। এটাই আইন। সেই সঙ্গে তাঁর দাবি, আইন-শৃঙ্খলা রক্ষা করতে গেলে নির্বাচন পর্বকে যেভাবে ভাগ করা দরকার, সেভাবেই ভাগ করা হয়েছে। এর পিছনে কোনও সঙ্কীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নেই।

নির্ঘণ্ট ঘোষণা রাজ্যের, ভাঙড়েই ভোট যুদ্ধে নামল বামেরা

২৬ এপ্রিল জেলায় পঞ্চায়েত ভোটের ঘোষণার পরেই দক্ষিণ ২৪ পরগনায় ভোটপ্রচারে নামল সিপিআইএম নেতৃত্ব। রাজ্যে রাজনৈতিক হিংসার প্রতিবাদ, ঘরছাড়া দলীয় কর্মীদের ঘরে ফেরানোর দাবি সহ একাধিক ইস্যুতে আজ ভাঙড়ে মিছিল-সমাবেশের ডাক দিয়েছে সিপিআইএম।

অবশেষে জেল থেকে ছাড়া পেলেন আরাবুল

জেল থেকে আজই ছাড়া পেলেন তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। তেতাল্লিশ দিন পর গতকাল দশ হাজার টাকার বন্ডে বৃহস্পতিবার আরাবুল ইসলামের শর্তাধীন জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী,  চিকিত্সার প্রয়োজন ছাড়া কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় ঢুকতে পারবেন না তিনি। 

অবশেষে জামিন পেলেন আরাবুল, দল ত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে

তেতাল্লিশ দিন পর অবশেষে শর্তাধীন জামিনে ছাড়া পেলেন বামনঘাটায় সিপিআইএম কর্মীদের বাসে হামলায় মূল অভিযুক্ত, তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বৃহস্পতিবার দশ হাজার টাকার বন্ডে, আরাবুলের শর্তাধীন জামিন মঞ্জুর করেছে আলিপুর জজ কোর্ট। এরপরে কি দলও ছাড়বেন তিনি? ঘনিষ্ঠদের নাকি তেমনই ইচ্ছের কথা জানিয়েছেন ভাঙড়ের প্রাক্তণ তৃণমূল বিধায়ক। 

ময়দানে রেজ্জাক, আক্রমণের কেন্দ্রস্থলেই সভা আজ

আজ থেকে পঞ্চায়েত ভোটের লড়াইয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়তে চলেছেন রেজ্জাক মোল্লা। যেখানে তিনি আক্রান্ত হয়েছিলেন সেই ভাঙড়েই আজ সভা করবেন তিনি। উপস্থিত থাকবেন সূর্যকান্ত মিশ্র, গৌতম দেব, সুজন চক্রবর্তীরা।

আরাবুলের হৃদযন্ত্র স্বাভাবিক, রিপোর্ট এসএসকেএমের

আরাবুল ইসলামের হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই। সোমবার এসএসকেএম হাসপাতালের তরফে যে মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তাতে এই বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে।