জমি অধিগ্রহণ বিল নিয়ে ``বৃহত্তর ঐক্যমত`` রাজনৈতিক দলগুলির
সংসদের চলতি বাজেট অধিবেশনে পেশ হতে চলেছে জমি অধিগ্রহণ বিল। সংসদে বিলটি পেশ করার ব্যাপারে ``বৃহত্তর ঐক্যমত``-এ পৌঁছেছে রাজনৈতিক দলগুলি। নব্বই মিনিটের সর্বদলীয় বৈঠকের পর এই কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ ও লোকসভায় বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ।